সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিক হামলার ঘটনায় ৪ যুবদল নেতা বহিস্কার
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ৪:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরা – শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল ও পত্রদূত এর উপজেলা প্রতিনিধি সামিউল মনিরের উপর হামলার ঘটনায় শ্যামনগর উপজেলা যুবদলের সদস্যসচিবসহ চার জনকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৩ মার্চ) এ তথ্য জানানো হয়। বহিস্কারকৃতদের মধ্যে রয়েছেন শ্যামনগর উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, যুগ্ন আহ্বায়ক হাফিজ আল আসাদ, বাবলুর রহমান এবং মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুর রহিম। তারা প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার হয়েছেন।
ঘটনাটি ঘটেছিল সোমবার (২ মার্চ) দুপুরে, যখন সামিউল মনির উপজেলা পরিষদ সংলগ্ন প্রেসক্লাব ভবনের সামনে নগ্নভাবে হামলার শিকার হন। এ ঘটনায় থানায় করা মামলায় ১৪ জনকে আসামি করা হলেও এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি ‘যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে খোলপেটুয়া-কপোতাক্ষ নদের বালু লুট’ শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর থেকে সাংবাদিক সামিউল মনিরকে হুমকি দেওয়া শুরু হয়।
১০৪ বার পড়া হয়েছে