সর্বশেষ

জাতীয়অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজিরোধে কঠোর ব্যবস্থা : রবিউল আলম
পানি সম্পদ মন্ত্রণালয় জিরো টলারেন্স ঘোষণা, খাল পুনঃখননের উদ্যোগ
মাদক নির্মূল ও নদী দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ: ভূমি প্রতিমন্ত্রী
১৩ মাসে উৎপত্তি ৩২টি — বড় ভূমিকম্পনের আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা
শুল্ক কমলেও বাজারে স্বস্তি নেই, ১২ কেজি এলপিজি ১,৮৫০ টাকায় বিক্রি
সারাদেশমোংলা-রামপালে ৪ খাল পুনঃখনন শুরু, দখল না ছাড়লে কঠোর ব্যবস্থা: শেখ ফরিদুল ইসলাম
ঠাকুরগাঁওয়ে অফিস প্রধানদের সঙ্গে মতবিনিময় করলেন মির্জা ফখরুল
আমি নির্বাচিত না হলে এলাকায় অস্থিরতা তৈরি হতে পারত: নুর
রংপুরে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে টিসিবি পণ্যসহ ডিলার আটক
হিলিতে স্ত্রীর নাক কাটল স্বামী, গণপিটুনি শেষে পুলিশে সোপর্দ
প্রথমবারের মতো নিজ জেলা নাটোরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল
নোয়াখালীর সোনাইমুড়ীতে ডোবা থেকে ২ বছরের শিশুর মরদেহ উদ্ধার
সখিপুরে প্রভাবশালীদের বিরুদ্ধে ওয়ারিশ সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ
নারায়ণগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্সের মৃত্যু
পার্বত্য চট্টগ্রামে নির্বাচন ও নিরাপত্তার দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের সলঙ্গায় বখাটেদের হামলায় ১ নিহত, অন্তত ৫ আহত
আন্তর্জাতিকপাল্টা হামলা শুরু, ইরান থেকে ক্ষেপণাস্ত্র আসার কথা স্বীকার ইসরায়েলের
ইরানে ইসরায়েলের ‘প্রি-এম্পটিভ’ ক্ষেপণাস্ত্র হামলা, দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা
মোবাইল নেটওয়ার্ক ও আকাশসীমা বন্ধ, তেহরান ছেড়েছেন খামেনি
৫ শহরে বিস্ফোরণ, ভয়াবহ প্রতিশোধের প্রস্তুতিতে ইরান
বলিভিয়ায় অবতরণের সময় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ১১
খেলাসেমিফাইনালে খেলতে পাকিস্তানকে কঠিন সমীকরণ মেলাতে হবে
মতামত

রাষ্ট্রের প্রত্যেক জনগণকে নিশ্চিন্ত করাই নতুন সরকারের লক্ষ্য হওয়া উচিত

লিটন আব্বাস
লিটন আব্বাস

শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নিম্নবিত্ত,,দরিদ্র, হতদরিদ্রদের ব্যবস্থা---যেমন আগে, তারও আগে যারা সরকারে, বিরোধী দলে; তাদের সুবিধাও সবার ওপরে ---এই ব্যবস্থা ও বন্দোবস্ত ৫৪বছর ধরে চলে আসছে।

যে দেশে লাখ-লাখ লোক না খেয়ে ঘুমার রোজ, রাস্তায় ঘুমায় হাজার হাজার। সেখানে রাষ্ট্র ব্যবস্থাপক, জনপ্রতিনিধিদের আকার, আাহার-বিহারে যে বিপুল ব্যয়; তা আমাদের আশাতীতরকম আহত করে এসেছে এতোকাল। এখন,যদিও নতুন সরকার এ ব্যাপারে সজাগ, বিশেষ করে দুর্নীতি ও দুঃশাসন নিয়ে। এটি আশার আলো হয়ে মানুষের মধ্যে পড়েছে। দেখা যাক কী হয় শেষমেশ। ভালোই হওয়া দরকার।

রাষ্ট্রের সৃজনশীল মানুষের সুবিধা,অসুবিধা নিয়ে কেউ-ই কথা কয় না! অথচ অতন্দ্র প্রহরীরা যেমন দেশ রক্ষায় নিয়োজিত, তেমনি শব্দসৈনিকরাও দেশ ও মানুষের জন্য বরাবর কামান হয়ে কথা কয়। ৫২,৬৮, ৭১, ৯০, ২৪' হলো তার বড় উদাহরণ। ১৭৫৭'র পর আজ অবধি যেখানে সংকট, সেখানে শব্দের হাতিয়ার এবং কবচ হয়ে কাজ করে যাচ্ছে তারা। বিনিময় বা অবদান বেচা নয়, কিংবা ভাতাভোগী, এমনকি কার্ডের মোহেও লালায়য়িত নয় ওয়ারিওয়ারসরা।

যোগ্যতা, মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে রাষ্ট্র কাঠামোর সার্বিক পরিকল্পনার অংশ হিসেবে সকল শ্রেণির মানুষের সুবিধা এবং অসুবিধা নিয়ে কাজ করার নামই হলো উন্নত, উদার, সৎ--- রাষ্ট্রব্যবস্থাপনা।
নিম্ন, অনিম্ন সকল জনগণই রাষ্ট্রমালিক, সুতরাং; দয়া নয়, দায়িত্ব নিয়ে নাগরিকদের সেবা পৌঁছে দেয়া সরকারের রাষ্ট্রিক কর্তব্য এবং বিরোধীদলের এসকল ব্যাপারে নীতিনৈতিকতার সাথে সহযোগিতা করে জনগণকে নিরাপদ এবং নিশ্চিন্ত করা---এর নামই হলো রাজনীতি।

এমপি, মন্ত্রীপরিষদবর্গদের লোকবল, প্রটোকল, সুযোগসুবিধা যেমন খুবই আরামদায়ক এবং স্বাচ্ছন্দ্যময়; তাই, তাদের নৈতিক কাজ, কোন কোন জনগণ রাস্তায় ঘুমায়, তা তলিয়ে দেখা ও সমাধান করা। এক ঢাকা শহরের সড়কে ৫০ হাজারের বেশি লোক খোলা আকাশের নিচে ক্ষুধা নিয়ে ঘুমোয়।

আগে দেখা দরকার, দেশে দৈনিক কত লোক না খেয়ে ঘুমায়। তাদের খাওয়ানোর বন্দোবস্ত করা। কারা প্রকৃত গৃহহীন? তাদের আশ্রিত করার চিন্তা করা।

একটা গরীব দেশে জনপ্রতিনিধিদের ভোগ-উপভোগের মাত্রা বরাবর বেশি। ভোগফল ভাল নয়, ভোগ কমিয়ে উপভোগ করলে দেশ ও দশের উপকার হয়।

আশা করি নতুন সরকার মিতব্যয়ী এবং মানুষমুখীন হবে। মানুষের মঙ্গলে ব্রত থাকবেন। প্রত্যেক জনগণকে নিয়ে ভাববেন এবং গবেষণা করে ব্যবস্থা নিবেন; তবেই ইনসাফ বলি আর ন্যায়পরায়ণতা বলি সেটা নিশ্চিত হবে।
এসকল বাস্তবায়ন করা যাবে, যদি দেশ থেকে আমূল দুর্নীতি দমন করা যায়।
দুর্নীতিবাজদের সকল সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে সংরক্ষণ করুন। এবং, ঘোষনা দেন, দুর্নীতিবাজদের পরিবারের কেউ ৫০ বছরের মধ্যে সরকারি চাকুরীর আবেদনই করতে পারবে না। এমন নিষেধাজ্ঞার পাশাপাশি দুর্নীতিবাজদের তালিকা তাদের স্ব স্ব এলাকায় টাঙিয়ে দিন। দেখবেন দুর্নীতি বন্ধ। সব কিছু যোগ্যতা, সততার অগ্রাধিকার দিন; আনুগত্যকামী, সবসময় কানের কাছে ফুসুরফাসুরকারীদের দূরে রাখুন। দেখবেন, আমাদের বাংলাদেশও সিঙ্গাপুর হয়ে গেছে পনের বছরেই।


লেখক : কবি ও নাট্যকার।

১৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
মতামত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন