সর্বশেষ

জাতীয়অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজিরোধে কঠোর ব্যবস্থা : রবিউল আলম
পানি সম্পদ মন্ত্রণালয় জিরো টলারেন্স ঘোষণা, খাল পুনঃখননের উদ্যোগ
মাদক নির্মূল ও নদী দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ: ভূমি প্রতিমন্ত্রী
১৩ মাসে উৎপত্তি ৩২টি — বড় ভূমিকম্পনের আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা
শুল্ক কমলেও বাজারে স্বস্তি নেই, ১২ কেজি এলপিজি ১,৮৫০ টাকায় বিক্রি
সারাদেশমোংলা-রামপালে ৪ খাল পুনঃখনন শুরু, দখল না ছাড়লে কঠোর ব্যবস্থা: শেখ ফরিদুল ইসলাম
ঠাকুরগাঁওয়ে অফিস প্রধানদের সঙ্গে মতবিনিময় করলেন মির্জা ফখরুল
আমি নির্বাচিত না হলে এলাকায় অস্থিরতা তৈরি হতে পারত: নুর
রংপুরে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে টিসিবি পণ্যসহ ডিলার আটক
হিলিতে স্ত্রীর নাক কাটল স্বামী, গণপিটুনি শেষে পুলিশে সোপর্দ
প্রথমবারের মতো নিজ জেলা নাটোরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল
নোয়াখালীর সোনাইমুড়ীতে ডোবা থেকে ২ বছরের শিশুর মরদেহ উদ্ধার
সখিপুরে প্রভাবশালীদের বিরুদ্ধে ওয়ারিশ সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ
নারায়ণগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্সের মৃত্যু
পার্বত্য চট্টগ্রামে নির্বাচন ও নিরাপত্তার দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের সলঙ্গায় বখাটেদের হামলায় ১ নিহত, অন্তত ৫ আহত
আন্তর্জাতিকপাল্টা হামলা শুরু, ইরান থেকে ক্ষেপণাস্ত্র আসার কথা স্বীকার ইসরায়েলের
ইরানে ইসরায়েলের ‘প্রি-এম্পটিভ’ ক্ষেপণাস্ত্র হামলা, দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা
মোবাইল নেটওয়ার্ক ও আকাশসীমা বন্ধ, তেহরান ছেড়েছেন খামেনি
৫ শহরে বিস্ফোরণ, ভয়াবহ প্রতিশোধের প্রস্তুতিতে ইরান
বলিভিয়ায় অবতরণের সময় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ১১
খেলাসেমিফাইনালে খেলতে পাকিস্তানকে কঠিন সমীকরণ মেলাতে হবে
সারাদেশ

জয়পুরহাটে প্রথমবার বিটরুট চাষে কৃষকেরা লাখ টাকার লাভে খুশি

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট প্রতিনিধি

শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আলু চাষে বারবার লোকসানের পর হতাশা কাটিয়ে এবার নতুন সবজি ‘বিটরুট’ জয়পুরহাটের কৃষকদের জন্য নতুন স্বপ্ন দেখাচ্ছে।

ক্ষেতলাল উপজেলার উত্তর হাটশহর গ্রামের কর্ণপাড়া অঞ্চলের কয়েকজন প্রান্তিক কৃষক প্রথমবার বিটরুট চাষ করে বিঘা প্রতি লাখ টাকারও বেশি লাভ করেছেন। মোট প্রায় আট বিঘা জমিতে তারা এই নতুন ফসলের চাষে সাফল্য অর্জন করেছেন।

প্রদর্শনী ও সফল চাষ প্রণালীর খবর ছড়িয়ে পড়ায় জেলার বিভিন্ন এলাকা থেকে কৃষকরা এই নতুন সবজি চাষ দেখতে ভিড় করছেন। কৃষকরা প্রতি বিঘা মাত্র ১০ থেকে ১২ হাজার টাকার মধ্যে চাষ খরচ করছেন এবং ৯০ থেকে একশ মণ পর্যন্ত ফলন পাচ্ছেন। বিক্রির মাধ্যমে এটি কৃষকদের ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকার আয় এনে দিচ্ছে।

ক্ষেতলাল উপজেলার উত্তর হাটশহরের কর্ণপাড়া মাঠে এবার বিটরুটের চাষ সবচেয়ে বেশি হয়েছে। গত বছর বেসরকারি সংস্থা ‘এসো’র কৃষি বিভাগের তত্বাবধানে প্রদর্শনী ক্ষেত লাভজনক হওয়ায় কয়েকজন কৃষক উদ্বুদ্ধ হয়ে এবার প্রায় ৮ বিঘা জমিতে প্রথমবারের মতো বিটরুট চাষ করেছেন। রোপণের ৮০ দিন পর থেকে তারা পাইকারি বাজারে প্রতি মণ ১,২০০ থেকে ১,৪০০ টাকায় বীটরুট বিক্রি করছেন। এর ফলে এক বিঘা জমিতে খরচ বাদে কৃষকরা লাখ টাকারও বেশি আয় করছেন।

ক্ষেতলাল উপজেলার উত্তর হাটশহর গ্রামের অনীল চন্দ্র বলেন, “গত বছর বেসরকারি সংস্থা ‘এসো’র সহকারি কৃষি কর্মকর্তা মোরশেদুল ইসলাম ৬ শতক জমিতে প্রথম প্রদর্শনী ক্ষেত তৈরি করেছিলেন। খরচ হয়েছিল মাত্র ১,২০০ টাকা। ৮০ দিন পর বিক্রি করে ১৮,০০০ টাকা আয় হয়েছিল। এই লাভ দেখে এবার আমি এক বিঘা জমিতে বিটরুট চাষ করেছি। খরচ হয়েছে মাত্র ১০–১২ হাজার টাকা। ইতোমধ্যেই ৬০ মণ বিক্রি করেছি। জমিতে আরও ৪০–৫০ মণ আছে, যা বিক্রি করলে লাখ টাকারও বেশি লাভের আশা করছি।”

অনীল চন্দ্র ছাড়াও একই গ্রামের আচান, সরেন, কৃষ্ণ ও অর্জুন এবং পাশের ভুতপাড়া গ্রামের খগেন ও বাঘোপাড়ার তোজাম্মেল এক বিঘা করে বিটরুট চাষ করে সাফল্য পেয়েছেন। রোপণের ৮০ দিন পর তারা প্রতিদিন বগুড়ার মহাস্থান হাটে মণ ভিত্তিক বিক্রি করছেন।

আচান চন্দ্র বলেন, “গত বছর আলুতে লোকসান হওয়ায় আলু চাষ বন্ধ করেছি। এবার বিটরুট চাষ করে ১ লাখ ১০ হাজার টাকার লাভ হয়েছে। এটি সুস্বাদু ও পুষ্টিকর। বিভিন্ন এলাকা থেকে কৃষকরা আমার মাঠে চাষ দেখছেন। আশা করি ভবিষ্যতে এই চাষ আরও বাড়বে।”

বেসরকারি সংস্থা ‘এসো’র প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ সলিল চৌধুরী জানান, “গতানুগতিক ধারা থেকে বের হয়ে কৃষকদের লাভজনক ফসল চাষে উদ্বুদ্ধ করতে আমাদের এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতে কৃষকরা এর সুফল ভোগ করবেন।”

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ.কে.এম সাদিকুল ইসলাম বলেন, “নতুন সবজি বিটরুট চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন। কৃষকদের কারিগরিসহ সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।”

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন