সর্বশেষ

জাতীয়অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজিরোধে কঠোর ব্যবস্থা : রবিউল আলম
পানি সম্পদ মন্ত্রণালয় জিরো টলারেন্স ঘোষণা, খাল পুনঃখননের উদ্যোগ
মাদক নির্মূল ও নদী দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ: ভূমি প্রতিমন্ত্রী
১৩ মাসে উৎপত্তি ৩২টি — বড় ভূমিকম্পনের আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা
শুল্ক কমলেও বাজারে স্বস্তি নেই, ১২ কেজি এলপিজি ১,৮৫০ টাকায় বিক্রি
সারাদেশমোংলা-রামপালে ৪ খাল পুনঃখনন শুরু, দখল না ছাড়লে কঠোর ব্যবস্থা: শেখ ফরিদুল ইসলাম
ঠাকুরগাঁওয়ে অফিস প্রধানদের সঙ্গে মতবিনিময় করলেন মির্জা ফখরুল
আমি নির্বাচিত না হলে এলাকায় অস্থিরতা তৈরি হতে পারত: নুর
রংপুরে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে টিসিবি পণ্যসহ ডিলার আটক
হিলিতে স্ত্রীর নাক কাটল স্বামী, গণপিটুনি শেষে পুলিশে সোপর্দ
প্রথমবারের মতো নিজ জেলা নাটোরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল
নোয়াখালীর সোনাইমুড়ীতে ডোবা থেকে ২ বছরের শিশুর মরদেহ উদ্ধার
সখিপুরে প্রভাবশালীদের বিরুদ্ধে ওয়ারিশ সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ
নারায়ণগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্সের মৃত্যু
পার্বত্য চট্টগ্রামে নির্বাচন ও নিরাপত্তার দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের সলঙ্গায় বখাটেদের হামলায় ১ নিহত, অন্তত ৫ আহত
আন্তর্জাতিকপাল্টা হামলা শুরু, ইরান থেকে ক্ষেপণাস্ত্র আসার কথা স্বীকার ইসরায়েলের
ইরানে ইসরায়েলের ‘প্রি-এম্পটিভ’ ক্ষেপণাস্ত্র হামলা, দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা
মোবাইল নেটওয়ার্ক ও আকাশসীমা বন্ধ, তেহরান ছেড়েছেন খামেনি
৫ শহরে বিস্ফোরণ, ভয়াবহ প্রতিশোধের প্রস্তুতিতে ইরান
বলিভিয়ায় অবতরণের সময় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ১১
খেলাসেমিফাইনালে খেলতে পাকিস্তানকে কঠিন সমীকরণ মেলাতে হবে
সারাদেশ

রংপুরে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে টিসিবি পণ্যসহ ডিলার আটক

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রংপুর নগরীর ষ্টেশন খেড়বাড়ি এলাকায় শনিবার দুপুরে মহানগর ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টিসিবি পণ্য উদ্ধার করে এবং টিসিবির ডিলার রুবেলকে আটক করেছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে তাদের খবর পাওয়া যায় যে, পবিত্র রমজান উপলক্ষে টিসিবি ট্রাক সেলের মাধ্যমে বুট, ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্য ন্যায্য মূল্যে ডিলারদের মাধ্যমে নগরবাসীর কাছে বিক্রি করার কথা থাকলেও ষ্টেশন এলাকার টিসিবি ডিলার রুবেল এসব পণ্য নগরবাসীর হাতে না দিয়ে কালোবাজারে বিক্রি করছিলেন। ফলে শত শত নগরবাসী টিসিবি পণ্যের থেকে বঞ্চিত হচ্ছিল।

এমন খবরের ভিত্তিতে এনএসআই ও টিসিবি কর্তৃপক্ষ মহানগর ডিবি পুলিশকে জানায়। পরে শনিবার দুপুরে ষ্টেশন খেড়বাড়ি এলাকায় পরিত্যাক্ত স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টিসিবি পণ্য উদ্ধার করা হয়। সেই সাথে মূল হোতা টিসিবি ডিলার রুবেলকে আটক করা হয়।

উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে:

খেজুর: ৭০ কেজি
চিনি: ১৫০ কেজি
মসুর ডাল: ৬৫০ কেজি
চোলা: ২৫০ কেজি
বুট: ২৫০ কেজি
ভোজ্য তেল: ১৬২ লিটার।  


টিসিবি রংপুরের আঞ্চলিক কর্মকর্তা হাবিবুর রহমান জানান, গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের মাধ্যমে জানা যায়, রমজান উপলক্ষে নগরবাসীর জন্য ন্যায্য মূল্যে বিক্রির জন্য ট্রাক সেলে কিছু পণ্য বিক্রি হলেও বাকী পণ্য কালোবাজারে বিক্রি করা হচ্ছিল। বিষয়টি পরে মহানগর ডিবি পুলিশের সঙ্গে ভাগ করে নেওয়া হয়। তিনি বলেন, ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে এবং তার লাইসেন্স বাতিলসহ অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে, রংপুর মহানগর ডিবি পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ না করে ডিলার রুবেল কালোবাজারে বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে এবং বিপুল পরিমাণ টিসিবি পণ্য উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, ডিলার রুবেলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন