সর্বশেষ

জাতীয়ফিতরা নির্ধারণ: জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা
আজ জাতীয় শহীদ সেনা দিবস: পিলখানার হত্যাকাণ্ডের ১৭ বছর
পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন গঠন হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঢাবি শিক্ষকের
সারাদেশচট্টগ্রামের হালিশহরে বাসায় বিস্ফোরণ: মৃত বেড়ে ৫, সংকটে আরও চারজন
আশুলিয়া পোশাক শ্রমিককে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, দেড় বছর পর স্বামী গ্রেফতার
কলাপাড়ায় ছয় ছানা রেখে মা কুকুর হত্যার অভিযোগ
আন্তর্জাতিকস্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ: আমেরিকার ‘স্বর্ণযুগ’ শুরু হয়েছে: ট্রাম্প
বাংলাদেশসহ ৪০ দেশের হাঁস-মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদি আরবের
খেলাঅস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের দুই টেস্ট: ডারউইন ও ম্যাকাইয়ে লড়াই আগস্টে
সরকারকে নথি দিল বিসিবি, সাকিবের ফেরার পথে ইতিবাচক অগ্রগতি
খেলা

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের দুই টেস্ট: ডারউইন ও ম্যাকাইয়ে লড়াই আগস্টে

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী আগস্টে অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট, ভেন্যু মারারা স্টেডিয়াম, ডারউইন।

দ্বিতীয় ও শেষ টেস্ট ২২ আগস্ট থেকে কুইন্সল্যান্ডের ম্যাকাই শহরের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা-এ।

ম্যাকাইয়ে এটিই হবে প্রথম টেস্ট আয়োজন, আর গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা যোগ হচ্ছে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যুর তালিকায়। অন্যদিকে ২২ বছর পর ডারউইনে ফিরছে টেস্ট ক্রিকেট। সর্বশেষ ২০০৪ সালের জুলাইয়ে মারারা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া।

২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরে ডারউইনেই একটি টেস্ট খেলেছিল বাংলাদেশ। সে সিরিজে দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছিল খালেদ মাহমুদের দল। এরপর দীর্ঘ বিরতির পর এই প্রথম এবং সব মিলিয়ে দ্বিতীয়বারের মতো টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে টাইগাররা। দুই দলের সর্বশেষ টেস্ট সিরিজ হয়েছিল ২০১৭ সালে; ২০২০ সালে বাংলাদেশের মাটিতে নির্ধারিত সিরিজটি করোনা মহামারির কারণে বাতিল হয়।

দুই ম্যাচের এ লড়াই চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) চক্রের অংশ। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই শুরু হবে অস্ট্রেলিয়ার ব্যস্ত টেস্ট সূচি। সিএর প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, আন্তর্জাতিক ক্যালেন্ডার এখন অত্যন্ত ঘন হলেও আগস্টে মানসম্মত ভেন্যু পাওয়ায় গ্রীষ্মকালীন মৌসুমের বাইরে টেস্ট আয়োজনের সুযোগ তৈরি হয়েছে।

গত জানুয়ারিতে অ্যাশেজ-এ ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারানোর পর এটিই হবে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট সিরিজ। বাংলাদেশ সিরিজ শেষে অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের টেস্ট খেলবে তারা—ডারবান, গেবারা ও কেপটাউনে। একই সফরে জিম্বাবুয়েতে একটি ওয়ানডে সিরিজও রয়েছে।

এরপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া, তারপর টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যাবে দলটি। টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে মার্চে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে বিশেষ টেস্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে। এ বছরের জুনে সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশ সফরেও আসার কথা অস্ট্রেলিয়ার।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন