সর্বশেষ

জাতীয়আজ জাতীয় শহীদ সেনা দিবস: পিলখানার হত্যাকাণ্ডের ১৭ বছর
পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন গঠন হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঢাবি শিক্ষকের
সারাদেশচট্টগ্রামের হালিশহরে বাসায় বিস্ফোরণ: মৃত বেড়ে ৫, সংকটে আরও চারজন
আশুলিয়া পোশাক শ্রমিককে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, দেড় বছর পর স্বামী গ্রেফতার
আন্তর্জাতিকস্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ: আমেরিকার ‘স্বর্ণযুগ’ শুরু হয়েছে: ট্রাম্প
খেলাঅস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের দুই টেস্ট: ডারউইন ও ম্যাকাইয়ে লড়াই আগস্টে
সরকারকে নথি দিল বিসিবি, সাকিবের ফেরার পথে ইতিবাচক অগ্রগতি
জাতীয়

ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঢাবি শিক্ষকের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন ড. মুহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বাধীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন। তিনি চারটি পৃথক অভিযোগের ভিত্তিতে এই আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান।

সম্প্রতি একটি অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক কার্জন বলেন, সংবিধান লঙ্ঘন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপন্ন করা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত কিছু চুক্তি—এসব বিষয়কে কেন্দ্র করে মামলা দায়ের করা হতে পারে। তার ভাষ্য অনুযায়ী, এসব চুক্তির বৈধতা ও সাংবিধানিকতা আদালতে চ্যালেঞ্জ করা হবে।

এছাড়া তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করেও একটি মামলা করবেন। তার অভিযোগ, ওই বাড়িতে সংরক্ষিত গুরুত্বপূর্ণ ও দুষ্প্রাপ্য নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কারা ইন্ধন জুগিয়েছে এবং কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাসময়ে ব্যবস্থা নেয়নি—এসব বিষয় তদন্তের দাবি জানান তিনি।

অধ্যাপক কার্জন আরও বলেন, গত দেড় বছরে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছে, যা তার মতে অস্বাভাবিক। তিনি দাবি করেন, এসব অধ্যাদেশের অধিকাংশই অনিশ্চয়তার মধ্যে রয়েছে এবং বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন