সর্বশেষ

সারাদেশ

নড়াইল সদর উপজেলায় নসিমন উল্টে যুবক নিহত

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা স্ট্যান্ড এলাকায় নসিমন উল্টে ঈমন মোল্লা (১৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইফতারের আগমুহূর্তে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ঈমন মোল্লা সদর উপজেলার হবখালী ইউনিয়নের ধনয়াবাড়ি গ্রামের মো. আমিনুর মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈমন বাড়ির পাশের বিলে বোরো ধানের জমিতে পানি দিতে যান। কাজ শেষে ইফতার করার উদ্দেশ্যে নসিমন চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে নড়াইল-মাগুরা সড়কের হাড়িগড়া বাসস্ট্যান্ড মোড়ে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি উল্টে যায়। এতে তিনি গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শরীফ মো. হাসান ফেরদৌস পরীক্ষা-নিরীক্ষা শেষে ঈমনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

২৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন