পর্তুগাল বাংলা প্রেসক্লাব-এর নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন
রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাসেল আহম্মেদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শহীদ আহমদ (প্রিন্স) এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন হাফিজ আল আসাদ। নতুন কমিটির অন্যান্য সদস্যদেরও জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে প্রেসক্লাব আরও সমৃদ্ধ, শক্তিশালী ও গতিশীল সংগঠনে পরিণত হবে। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষা এবং কমিউনিটির ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরতে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।
এদিকে বিদায়ী কমিটির প্রতিও জানাই গভীর কৃতজ্ঞতা। তাদের নিষ্ঠা, পরিশ্রম ও দায়িত্বশীল নেতৃত্বে সংগঠনটি এগিয়ে যাওয়ার পথে গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি হয়েছে বলে মত দেন সংশ্লিষ্টরা।
পাশাপাশি পর্তুগালে বসবাসরত বাংলাদেশ কমিউনিটি এবং যাঁরা বিভিন্নভাবে প্রেসক্লাব ও কমিটিকে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করি। সবার সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যতে সংগঠনটি আরও সাফল্য অর্জন করবে-এমন আশাবাদ ব্যক্ত করছি।
১১৯ বার পড়া হয়েছে