কুমিল্লায় রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রম শুরু
শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রমজান মাস উপলক্ষে কুমিল্লায় জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন।
উদ্বোধনের পর মন্ত্রী স্টল পরিদর্শন করেন এবং সরবরাহকৃত পণ্যের খোঁজখবর নেন। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে স্বল্প আয়ের মানুষ উপকৃত হবেন এবং একদিকে বাজার নিয়ন্ত্রণেও সহায়ক ভূমিকা রাখবে। কার্যক্রমটি আগামী ২৫ রমজান পর্যন্ত চলবে।
এর আগে, মন্ত্রী কুমিল্লা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় তিনি বলেন, একসময়ের ব্যাংক ও ট্যাংকের শহর কুমিল্লা ছিল শিক্ষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ। জেলা থেকে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি কুমিল্লা বিভাগ বাস্তবায়নসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী।
১২২ বার পড়া হয়েছে