সারাদেশ
গোপালগঞ্জে একটি যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা (৬৫) এক বৃদ্ধা নিহত হয়েছেন।
গোপালগঞ্জে বাসের চাপায় বৃদ্ধা নিহত, মহাসড়ক এক ঘণ্টা অবরুদ্ধ
বাদল সাহা, গোপালগঞ্জ
শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে একটি যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা (৬৫) এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নৃপেন বিশ্বাস জানান, নিহত বৃদ্ধা ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস তাকে চাপা দেয়, ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দূর্ঘটনার পর স্থানীয়রা ক্ষোভে মহাসড়কে ব্যারিকেড বসিয়ে এক ঘণ্টা যান চলাচল বন্ধ করে বিক্ষোভ দেখান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে দিলে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
১৭৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন