নাটোরের সব আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়
বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর জেলার চারটি আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, নাটোর-১ থেকে নাটোর-৪ পর্যন্ত সব আসনই ধানের শীষের দখলে রয়েছে।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল পেয়েছেন ১ লাখ ২ হাজার ৪১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবুল কালাম আজাদ পেয়েছেন ৮৯ হাজার ৪১৯ ভোট।
নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালকুদার দুলু ১ লাখ ৬১ হাজার ৮৯৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এখানে জামায়াতের অধ্যাপক মোঃ ইউনুস আলী পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৭১০ ভোট।
নাটোর-৩ (সিংড়া) আসনে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু ১ লাখ ১৯ হাজার ৫৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী দাউদার মাহমুদ পেয়েছেন ৬৬ হাজার ১৯১ ভোট।
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে বিএনপির আব্দুল আজিজ ১ লাখ ৭১ হাজার ৪৭১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। এখানে জামায়াতের আব্দুল হাকিম পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৭৭ ভোট।
ফলাফল অনুযায়ী, নাটোর জেলায় সব আসনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়ে দলের পক্ষে বড় একটি সাফল্য অর্জন করেছেন।
১৩২ বার পড়া হয়েছে