সর্বশেষ

সারাদেশ

ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী

স্টাফ রিপোর্টার, ভোলা
স্টাফ রিপোর্টার, ভোলা

বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোলা-১ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি জোট মনোনীত প্রার্থী ও বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো তিনি এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে প্রাপ্ত প্রাথমিক ফলাফলে জানা যায়, গরুরগাড়ি প্রতীক নিয়ে নির্বাচন করা আন্দালিব রহমান পার্থ পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৪৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম পেয়েছেন ৭৩ হাজার ৭৭৩ ভোট। এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান পেয়েছেন ১৫ হাজার ৯১ ভোট।

এর আগে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন পার্থ। এবারের নির্বাচনে শুরু থেকেই ভোলা-১ আসনটি নিয়ে ব্যাপক আলোচনা ও উত্তেজনা ছিল। প্রথমবারের মতো জয়লাভের আশায় মাঠে নামে জামায়াতে ইসলামী। তবে ভোটের লড়াইয়ে শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন আন্দালিব রহমান পার্থ।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘোষিত ফলাফলের ভিত্তিতে এ তথ্য জানা গেছে।

২১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন