সর্বশেষ

সারাদেশ

ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : বিএনপির এ্যানি

সহিদুল ইসলাম, লক্ষ্মীপুর
সহিদুল ইসলাম, লক্ষ্মীপুর

বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় লক্ষ্মীপুর পৌরসভার লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে নিজের ভোট প্রদান শেষে তিনি এ মন্তব্য করেন।

ভোটকেন্দ্রে উপস্থিত সাংবাদিকদের এ্যানি বলেন, দীর্ঘ অপেক্ষার পর একটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ পরিবেশে দেশবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন বলে তিনি সন্তোষ প্রকাশ করেন। শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকবে বলেও আশা ব্যক্ত করেন বিএনপির এই প্রার্থী। নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলেও জানান তিনি।

এ্যানি আরও বলেন, জনগণের রায়ের মাধ্যমে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব হবে। নির্বাচিত হলে লক্ষ্মীপুরবাসীকে ঐক্যবদ্ধ রেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি। সবার পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।

অন্যদিকে একই আসনে জামায়াতের প্রার্থী রেজাউল করিম উত্তর জয়পুরের কেডি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। ভোট প্রদান শেষে তিনি জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত বলে দাবি করেন। তবে যেকোনো জনরায়কে শ্রদ্ধার সঙ্গে মেনে নেওয়ার কথাও জানান তিনি।

এসময় বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীসহ মোট ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্থানীয়দের মতে, এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে।

এদিকে জেলার চারটি সংসদীয় আসনে মোট ৪৯৬টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে নারী-পুরুষ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেক কেন্দ্রে পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে। গুরুত্বপূর্ণ বিবেচনায় ২১৫টি কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

১৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন