সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ৫০ লাখ টাকাসহ পৌর সেচ্ছাসেবক দল নেতা আটক

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় কোস্ট গার্ড অর্ধকোটি টাকা সহ পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক কাজল মৃধাকে (৪১) আটক করেছে।

বুধবার রাত ১০টার দিকে কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টহল দলে থাকা সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিদুল হাসানের উপস্থিতিতে তার সঙ্গে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়। উপস্থিত ছিলেন কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানের সময় উদ্ধারকৃত টাকার সঙ্গে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাই কোস্টগার্ড কাজল মৃধার বিরুদ্ধে কলাপাড়া থানায় মানি লন্ডারিং মামলা দায়ের করেছে।

৫২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন