সর্বশেষ

জাতীয়প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টা ও সমমর্যাদার ব্যক্তিদের সম্পদ বিবরণী প্রকাশ
মেঘালয় সীমান্তে ৪ মাত্রার ভূমিকম্প, সিলেটসহ আশপাশে কম্পন অনুভূত
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ
নির্বাচন উপলক্ষে মোটরসাইকেলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা
সারাদেশবিএনপি প্রার্থীর অভিযোগে নাটোরে ইসলামী ব্যাংকের চার কোটি টাকার লেনদেন স্থগিত
রংপুরে জাপা প্রার্থী মাহবুবার রহমানকে হেনস্থার অভিযোগ, এনসিপির বিরুদ্ধে বিক্ষোভ
ভোটকেন্দ্রে বাঁশের লাঠি জমার অভিযোগ, জামায়াতকে দায়ী করলেন জোনায়েদ সাকি
গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
বিগত ভোটবঞ্চনার পর নির্বাচনে মানুষের আগ্রহ আশাব্যঞ্জক: মির্জা ফখরুল
বিশৃঙ্খলা করলেই কঠোর হস্তে দমন : কক্সবাজারে যৌথ বাহিনীর হুঁশিয়ারি
রাজশাহীতে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটে নজরদারি জোরদার
সাতক্ষীরায় প্রস্তুতি সম্পন্ন: শান্তিপূর্ণ ভোটের আশা
নেত্রকোনায় একাধিক ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা
সাতক্ষীরায় নিরাপদ ভোট নিশ্চিত করতে সেনা টহল জোরদার
জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা ও সোনামসজিদ স্থলবন্দর ৩ দিন বন্ধ
কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি'র অভিযানে ভারতীয় গাঁজাসহ আটক ২
সংসদ নির্বাচনের আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুটি বিদেশি পিস্তল উদ্ধার
পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, উভয় পক্ষের একাধিক আহত
লক্ষ্মীপুরে আলাদা গণমিছিলে ২ কর্মীর মৃত্যু, বিএনপি–জামায়াত নেতাকর্মীদের মাঝে শোক
হাওরাঞ্চলের দুর্গম ও অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা
রাজশাহীতে আলাদা অভিযানে ২৪ ককটেল ও ৪০ দেশীয় অস্ত্র উদ্ধার
রাজশাহীর পুঠিয়ায় ভুটভুটি-বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত ২
বাগেরহাটে মার্কেট ও ডায়াগনস্টিক সেন্টারে ভয়াবহ আগুন
বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত
ভোটের ছুটিতে সাভার শিল্পাঞ্চল ফাঁকা, বাড়তি যাত্রীর চাপ মহাসড়কে
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক থেকে ১৮ কেজি গাঁজা জব্দ, চালক আটক
পাবনা-ঢাকা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
পাথরঘাটায় যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাতেন গ্রেফতার
আন্তর্জাতিকম্যান্ডেলসন–কাণ্ডে পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
খেলা১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে পাকিস্তান দল
সারাদেশ

ভোটকেন্দ্রে বাঁশের লাঠি জমার অভিযোগ, জামায়াতকে দায়ী করলেন জোনায়েদ সাকি

মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া
মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও ভোটপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর প্রার্থীরা পরিকল্পিতভাবে বিভিন্ন ভোটকেন্দ্রে বাঁশের লাঠি ও দেশি অস্ত্রশস্ত্র জমা করছেন—এমন অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

মঙ্গলবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি বলেন, সারা দেশে নির্বাচন ঘিরে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা রয়েছে। এর মধ্যেই গত দুই দিনে পরিস্থিতি অবনতি ঘটানোর একটি পরিকল্পিত চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে ইসলামীর বিভিন্ন প্রার্থী ভোটকেন্দ্র দখল ও কারচুপি ঠেকানোর অজুহাতে সমর্থকদের বাঁশের লাঠি নিয়ে কেন্দ্রে আসার আহ্বান জানাচ্ছেন।

তিনি আরও বলেন, সম্প্রতি বাঞ্ছারামপুর এলাকায় একটি অটোরিকশায় করে বাঁশ বহন করে বিভিন্ন স্থানে জমা করার ঘটনা দেখা গেছে। ওই অটোরিকশায় জামায়াতে ইসলামীর ব্যানার ছিল বলে তিনি দাবি করেন। পরে পুলিশ ওই অটোটি আটক করলে জামায়াতের ইউনিয়ন পর্যায়ের এক নেতা সেটি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। এসব ঘটনায় স্পষ্ট হয় যে, একটি প্রতিদ্বন্দ্বী দল পরিকল্পিতভাবে ভোটকেন্দ্রে উত্তেজনাকর পরিস্থিতি তৈরির প্রস্তুতি নিচ্ছে।

জোনায়েদ সাকি বলেন, এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত বিপজ্জনক ও উসকানিমূলক। এতে ভোটের পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি দাবি করেন, গণসংহতি আন্দোলন ও বিএনপি সম্পূর্ণভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় এবং ভোটাররা যেন নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই তারা কাজ করছেন।

তিনি জানান, ইতিমধ্যে প্রশাসনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দেওয়া হয়েছে এবং ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ১২টি ভোটকেন্দ্রের নাম জানানো হয়েছে। এসব কেন্দ্রে সহিংসতা সৃষ্টির চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। প্রশাসন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে বলে জানান সাকি।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক এ কে এম মুসা, জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মহসীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন