সর্বশেষ

জাতীয়প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টা ও সমমর্যাদার ব্যক্তিদের সম্পদ বিবরণী প্রকাশ
মেঘালয় সীমান্তে ৪ মাত্রার ভূমিকম্প, সিলেটসহ আশপাশে কম্পন অনুভূত
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ
নির্বাচন উপলক্ষে মোটরসাইকেলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা
সারাদেশবিএনপি প্রার্থীর অভিযোগে নাটোরে ইসলামী ব্যাংকের চার কোটি টাকার লেনদেন স্থগিত
রংপুরে জাপা প্রার্থী মাহবুবার রহমানকে হেনস্থার অভিযোগ, এনসিপির বিরুদ্ধে বিক্ষোভ
ভোটকেন্দ্রে বাঁশের লাঠি জমার অভিযোগ, জামায়াতকে দায়ী করলেন জোনায়েদ সাকি
গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
বিগত ভোটবঞ্চনার পর নির্বাচনে মানুষের আগ্রহ আশাব্যঞ্জক: মির্জা ফখরুল
বিশৃঙ্খলা করলেই কঠোর হস্তে দমন : কক্সবাজারে যৌথ বাহিনীর হুঁশিয়ারি
রাজশাহীতে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটে নজরদারি জোরদার
সাতক্ষীরায় প্রস্তুতি সম্পন্ন: শান্তিপূর্ণ ভোটের আশা
নেত্রকোনায় একাধিক ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা
সাতক্ষীরায় নিরাপদ ভোট নিশ্চিত করতে সেনা টহল জোরদার
জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা ও সোনামসজিদ স্থলবন্দর ৩ দিন বন্ধ
কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি'র অভিযানে ভারতীয় গাঁজাসহ আটক ২
সংসদ নির্বাচনের আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুটি বিদেশি পিস্তল উদ্ধার
পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, উভয় পক্ষের একাধিক আহত
লক্ষ্মীপুরে আলাদা গণমিছিলে ২ কর্মীর মৃত্যু, বিএনপি–জামায়াত নেতাকর্মীদের মাঝে শোক
হাওরাঞ্চলের দুর্গম ও অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা
রাজশাহীতে আলাদা অভিযানে ২৪ ককটেল ও ৪০ দেশীয় অস্ত্র উদ্ধার
রাজশাহীর পুঠিয়ায় ভুটভুটি-বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত ২
বাগেরহাটে মার্কেট ও ডায়াগনস্টিক সেন্টারে ভয়াবহ আগুন
বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত
ভোটের ছুটিতে সাভার শিল্পাঞ্চল ফাঁকা, বাড়তি যাত্রীর চাপ মহাসড়কে
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক থেকে ১৮ কেজি গাঁজা জব্দ, চালক আটক
পাবনা-ঢাকা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
পাথরঘাটায় যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাতেন গ্রেফতার
আন্তর্জাতিকম্যান্ডেলসন–কাণ্ডে পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
খেলা১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে পাকিস্তান দল
সারাদেশ

নির্বাচনী মিছিলে হামলার অভিযোগ জামায়াত প্রার্থীর, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের আহ্বান

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ তাঁর নির্বাচনী মিছিলে হামলার অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে এই হামলা চালিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা হচ্ছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নগরীর মোগলটুলী এলাকায় মহানগর জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, গত ৯ ফেব্রুয়ারি দুর্গাপুর উত্তর ইউনিয়নের বড়দৈল গ্রামে দাড়িপাল্লা প্রতীকের একটি নির্বাচনী মিছিল চলাকালে ফয়সল আহমেদ লামের এক অনুসারী মোটরসাইকেল নিয়ে মিছিলে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ফারুক ও আবুল বাশারের নেতৃত্বে মিছিলে অতর্কিত হামলা চালানো হয় বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও জানান, হামলায় তাদের কর্মী শাহজালাল সায়েম গুরুতর আহত হন। তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম হয়। এছাড়া ফারুক, মাহবুবসহ আরও পাঁচজন কর্মী আহত হন। আহতদের কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাজী দ্বীন মোহাম্মদ বলেন, কিছু অশুভ চক্র বহু ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে অর্জিত এই নির্বাচনী প্রক্রিয়াকে বিতর্কিত করতে চাইছে। এ অবস্থায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিক সমাজসহ দেশপ্রেমিক সকলের সহযোগিতা প্রয়োজন।

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সময় তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ইনসাফ, ন্যায় ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের আমীর মোসলেহ উদ্দিন, সেক্রেটারি মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, যুবনেতা আই আর আহমেদ আশিক শাহীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন