সর্বশেষ

জাতীয়প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টা ও সমমর্যাদার ব্যক্তিদের সম্পদ বিবরণী প্রকাশ
মেঘালয় সীমান্তে ৪ মাত্রার ভূমিকম্প, সিলেটসহ আশপাশে কম্পন অনুভূত
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ
নির্বাচন উপলক্ষে মোটরসাইকেলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা
সারাদেশবিএনপি প্রার্থীর অভিযোগে নাটোরে ইসলামী ব্যাংকের চার কোটি টাকার লেনদেন স্থগিত
রংপুরে জাপা প্রার্থী মাহবুবার রহমানকে হেনস্থার অভিযোগ, এনসিপির বিরুদ্ধে বিক্ষোভ
ভোটকেন্দ্রে বাঁশের লাঠি জমার অভিযোগ, জামায়াতকে দায়ী করলেন জোনায়েদ সাকি
গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
বিগত ভোটবঞ্চনার পর নির্বাচনে মানুষের আগ্রহ আশাব্যঞ্জক: মির্জা ফখরুল
বিশৃঙ্খলা করলেই কঠোর হস্তে দমন : কক্সবাজারে যৌথ বাহিনীর হুঁশিয়ারি
রাজশাহীতে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটে নজরদারি জোরদার
সাতক্ষীরায় প্রস্তুতি সম্পন্ন: শান্তিপূর্ণ ভোটের আশা
নেত্রকোনায় একাধিক ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা
সাতক্ষীরায় নিরাপদ ভোট নিশ্চিত করতে সেনা টহল জোরদার
জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা ও সোনামসজিদ স্থলবন্দর ৩ দিন বন্ধ
কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি'র অভিযানে ভারতীয় গাঁজাসহ আটক ২
সংসদ নির্বাচনের আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুটি বিদেশি পিস্তল উদ্ধার
পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, উভয় পক্ষের একাধিক আহত
লক্ষ্মীপুরে আলাদা গণমিছিলে ২ কর্মীর মৃত্যু, বিএনপি–জামায়াত নেতাকর্মীদের মাঝে শোক
হাওরাঞ্চলের দুর্গম ও অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা
রাজশাহীতে আলাদা অভিযানে ২৪ ককটেল ও ৪০ দেশীয় অস্ত্র উদ্ধার
রাজশাহীর পুঠিয়ায় ভুটভুটি-বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত ২
বাগেরহাটে মার্কেট ও ডায়াগনস্টিক সেন্টারে ভয়াবহ আগুন
বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত
ভোটের ছুটিতে সাভার শিল্পাঞ্চল ফাঁকা, বাড়তি যাত্রীর চাপ মহাসড়কে
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক থেকে ১৮ কেজি গাঁজা জব্দ, চালক আটক
পাবনা-ঢাকা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
পাথরঘাটায় যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাতেন গ্রেফতার
আন্তর্জাতিকম্যান্ডেলসন–কাণ্ডে পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
খেলা১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে পাকিস্তান দল
সারাদেশ

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার আহ্বান বিএনপির মনোনীত প্রার্থীর

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সব রাজনৈতিক দল, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশনের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মনিরুল হক চৌধুরী। একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামীসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সহনশীলতা বজায় রাখার অনুরোধ জানান।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা নগরীতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে মনিরুল হক চৌধুরী জানান, গত সোমবার রাতে দুর্গাপুর উত্তর ইউনিয়নের বড়দৈল গ্রামে রাজনৈতিক উত্তেজনাকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এতে বিএনপির দুই কর্মী আহত হন এবং বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর তিনি নিজে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।

তিনি বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। দীর্ঘ আন্দোলনের পথে অনেকেই একসঙ্গে রাজপথে ছিলেন। ক্ষমতা বা স্বার্থের কারণে যেন কেউ সহযোদ্ধার ওপর জুলুম না করে—এটাই প্রত্যাশা।

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের বিষয়ে তিনি জানান, যেসব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে, সেগুলোর তালিকা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জমা দেওয়া হয়েছে। প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রচার-প্রচারণার সময় শেষ হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে নির্ধারিত সময়ের শেষ দিন পর্যন্ত তিনি নিয়মতান্ত্রিকভাবে নির্বাচনী প্রচার চালিয়েছেন।

বিএনপির এই প্রার্থী আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবারের নির্বাচন কেবল একটি ভোট নয়; এটি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি বড় সুযোগ। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর মানুষের যে নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে, তা রক্ষা করার দায়িত্ব সবার।

আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটের দিন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কেউ অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করতে হবে। এই নির্বাচনের মধ্য দিয়েই জনগণের আস্থা পুনরুদ্ধারের সুযোগ রয়েছে।

কুমিল্লা-৬ আসনের ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো ভয় বা শঙ্কা ছাড়াই সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। তিনি সব শ্রেণি-পেশা ও মতাদর্শের মানুষের ভোট ও সমর্থন কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন