সর্বশেষ

জাতীয়প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টা ও সমমর্যাদার ব্যক্তিদের সম্পদ বিবরণী প্রকাশ
মেঘালয় সীমান্তে ৪ মাত্রার ভূমিকম্প, সিলেটসহ আশপাশে কম্পন অনুভূত
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ
নির্বাচন উপলক্ষে মোটরসাইকেলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা
সারাদেশভোটকেন্দ্রে বাঁশের লাঠি জমার অভিযোগ, জামায়াতকে দায়ী করলেন জোনায়েদ সাকি
গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
বিগত ভোটবঞ্চনার পর নির্বাচনে মানুষের আগ্রহ আশাব্যঞ্জক: মির্জা ফখরুল
বিশৃঙ্খলা করলেই কঠোর হস্তে দমন : কক্সবাজারে যৌথ বাহিনীর হুঁশিয়ারি
রাজশাহীতে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটে নজরদারি জোরদার
সাতক্ষীরায় প্রস্তুতি সম্পন্ন: শান্তিপূর্ণ ভোটের আশা
নেত্রকোনায় একাধিক ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা
সাতক্ষীরায় নিরাপদ ভোট নিশ্চিত করতে সেনা টহল জোরদার
জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা ও সোনামসজিদ স্থলবন্দর ৩ দিন বন্ধ
কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি'র অভিযানে ভারতীয় গাঁজাসহ আটক ২
সংসদ নির্বাচনের আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুটি বিদেশি পিস্তল উদ্ধার
পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, উভয় পক্ষের একাধিক আহত
লক্ষ্মীপুরে আলাদা গণমিছিলে ২ কর্মীর মৃত্যু, বিএনপি–জামায়াত নেতাকর্মীদের মাঝে শোক
হাওরাঞ্চলের দুর্গম ও অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা
রাজশাহীতে আলাদা অভিযানে ২৪ ককটেল ও ৪০ দেশীয় অস্ত্র উদ্ধার
রাজশাহীর পুঠিয়ায় ভুটভুটি-বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত ২
বাগেরহাটে মার্কেট ও ডায়াগনস্টিক সেন্টারে ভয়াবহ আগুন
বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত
ভোটের ছুটিতে সাভার শিল্পাঞ্চল ফাঁকা, বাড়তি যাত্রীর চাপ মহাসড়কে
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক থেকে ১৮ কেজি গাঁজা জব্দ, চালক আটক
পাবনা-ঢাকা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
পাথরঘাটায় যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাতেন গ্রেফতার
আন্তর্জাতিকম্যান্ডেলসন–কাণ্ডে পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
খেলা১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে পাকিস্তান দল
সারাদেশ

বন কর্মকর্তার সহায়তায় সুন্দরবনে অবৈধ মাছ শিকার, আটক ২৫ 

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ২:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবনের নদ-নদীতে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকার এবং মাসোহারা বাণিজ্যের অভিযোগ উঠেছে বন বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে।

দুবলা ফরেস্ট স্টেশনের সহকারী কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর প্রত্যক্ষ সহযোগিতায় অভয়ারণ্য এলাকায় অবাধে চলছে এই লুণ্ঠন।

সম্প্রতি বন বিভাগের পৃথক দুটি অভিযানে ৩টি মাছ বোঝাই ট্রলারসহ ২৫ জেলেকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে ৪০০ কেজি পারশে মাছের পোনা।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের বগী ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফরেস্টার দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা সোমবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে বলেশ্বর নদীতে নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় সুন্দরবন থেকে ফিরে আসা একটি সন্দেহভাজন ট্রলার থামাতে বললে চালক দ্রুত পালানোর চেষ্টা করে। ধাওয়া করে ট্রলারটি আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে ১৫০ কেজি পারশে মাছের পোনা জব্দ করা হয়। ট্রলারে থাকা ১০ জেলেকে আটক করে বগী ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা।

আটক জেলেদের মধ্যে রয়েছেন: ইমরান গাজী, গনি শেখ, সাহাবুদ্দিন শেখ, এনামুল শেখ, হাবিবুর শেখ, জুবায়ের মিস্ত্রী, সিরাজুল শেখ, আমিরুল শেখ, রহমান শেখ ও মহাসিন মিস্ত্রী। তাদের বাড়ি খুলনার দাকোপ ও পাইকগাছা এলাকায়। বনরক্ষীরা জানান, জেলেরা রাতের আঁধারে অবৈধভাবে ধরা পোনা নিয়ে পাইকগাছার দিকে যাচ্ছিল।

একই দিনে (সোমবার) বিকেলে সুন্দরবনের কোকিলমোনি এলাকায় পৃথক অভিযান চালিয়ে বনরক্ষীরা আরও ১৫ জেলেকে আটক করে। এ সময় ২৫০ কেজি পারশে মাছের পোনা এবং তাদের ব্যবহৃত দুটি ট্রলার জব্দ করা হয়।

স্থানীয় জেলেরা অভিযোগ করেছেন, সহকারী কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহ এবং দুবলা ফরেস্ট স্টেশনের কয়েক বনরক্ষকের মদদে বনাঞ্চলে অবৈধ মৎস্য শিকার চালানো হচ্ছে। আটক হওয়া তিনটি ট্রলারও মোস্তাকিন বিল্লাহর এলাকার। জেলেদের দাবি, রাতের অন্ধকারে মোস্তাকিন বিল্লাহর অনুমতি নিয়ে তারা মাছ শিকার করে এবং জেলেদের কাছ থেকে মোটা অঙ্কের মাসোহারা নেয়।

তবে সহকারী কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহ জানান, কোকিলমোনির নিষিদ্ধ খালে অবৈধভাবে মাছ ধরার ব্যাপারে তিনি কিছুই জানেন না এবং স্টেশনের পাশে ট্রলার রাখার ব্যাপারেও তাঁর কোন জ্ঞান নেই।

জেলে পল্লী দুবলা স্টেশনের ফরেস্ট রেঞ্জার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মিলটন রায় জানান, ৩টি ট্রলারসহ ২৫ জেলেকে আটক করার বিষয়টি তিনি শুনেছেন এবং সহকারী কর্মকর্তার সম্পৃক্ততা থাকলে তা তদন্ত করা হবে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম বলেন, সুন্দরবনের নদ-নদীতে কোনো ধরনের অবৈধ মাছ শিকার বরদাশত করা হবে না। গোপন সংবাদ পেয়ে পৃথক অভিযান চালিয়ে ট্রলার ও জেলেদের আটক করা হয়েছে। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হচ্ছে এবং জব্দকৃত পোনা নদীতে অবমুক্ত করা হচ্ছে। যদি সহকারী কর্মকর্তার সম্পৃক্ততা সত্য প্রমাণিত হয়, তবে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সচেতন মহলের মতে, পোনা আহরণকারী সাধারণ জেলেদের আটক করা হলেও সিন্ডিকেটের গডফাদার এবং বন বিভাগের অভ্যন্তরীণ সহায়কদের চিহ্নিত না করলে সুন্দরবনের জীববৈচিত্র রক্ষা করা অসম্ভব হবে।

১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন