সর্বশেষ

সারাদেশ

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার

শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল
শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বেনাপোলের কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আলাদা দুটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও মাদক জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গত ৮ ফেব্রুয়ারি ভোরে গাতিপাড়া-দৌলতপুর সড়কের পাশ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এরপর গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধীনস্থ কায়বা বিওপি’র একটি টহল দল সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত প্রায় ১১টা ২০ মিনিটে সীমান্ত পিলার ১৭/৭ এস সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। রাত ১১টা ৪০ মিনিটের দিকে ইছামতি নদী পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায় টহল দল। তাকে থামার সংকেত দিলে ওই ব্যক্তি একটি ব্যাগ ফেলে দ্রুত নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে ভারতের দিকে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে একটি ৭.৬৫ এমএম চায়না পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি এবং ৪০ বোতল ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ ২২ হাজার টাকা। এর মধ্যে পিস্তলের মূল্য এক লাখ টাকা, ম্যাগাজিন পাঁচ হাজার টাকা, গুলি এক হাজার টাকা এবং এস্কার্প সিরাপের মূল্য প্রায় ১৬ হাজার টাকা।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

২১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন