সারাদেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবেদিন ফারুক বলেছেন, “জামায়াতের নেতৃত্বের মানসিকতা ঠিক নেই। পঞ্চান্ন বছর আগে যারা আমার পরিবারকে নির্যাতন করেছে, আমরা তাদের ভুলিনি। এছাড়া, ঢাকা শহরের ছাত্রসংগঠন ডাকসু-মাকসু সব চুরি করেছে।”
জয়নুল আবেদিন ফারুক জামায়াত ও ঢাকা ছাত্রসংগঠনের বিরুদ্ধে কড়া সমালোচনা
আব্দুর রহিম, নোয়াখালী
রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবেদিন ফারুক বলেছেন, “জামায়াতের নেতৃত্বের মানসিকতা ঠিক নেই। পঞ্চান্ন বছর আগে যারা আমার পরিবারকে নির্যাতন করেছে, আমরা তাদের ভুলিনি। এছাড়া, ঢাকা শহরের ছাত্রসংগঠন ডাকসু-মাকসু সব চুরি করেছে।”
রোববার বিকেলে সেনবাগ উপজেলার অম্বর নগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে এতিম আলী জমাদার বাড়িতে স্থানীয় বিএনপি নেতা নুরুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বৈঠকে সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপতি তামান্না ফারুকী থিমা, আসাদ পারভেজ, নির্বাচন কেন্দ্র কমিটি আহ্বায়ক মোহাম্মদ আলী সুফল এবং সদস্য সচিব মোজাম্মেল হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
৯৪৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন