সর্বশেষ

সারাদেশ

রাজশাহী-৩: ধানের শীষের পক্ষে যুবদলের গণসংযোগ ও প্রচার মিছিল

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপি প্রার্থী শফিকুল হক মিলনের পক্ষে যুবদলের নেতাকর্মীরা মাঠে নেমেছেন।

ধানের শীষ প্রতীকের সমর্থনে রোববার বিকেলে বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় প্রচার মিছিল ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আকলেসুর রহমান সাজিমের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে পবা উপজেলার হরিপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকা, হাড়ুপুর, নবগঙ্গা ও মুরারিপুরসহ আশপাশের সড়ক ও জনবসতিপূর্ণ এলাকায় মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে ভোট চেয়ে সমর্থন জানান। তারা নির্বাচনের গুরুত্ব এবং বিএনপি প্রার্থীর পক্ষে দলীয় অবস্থান তুলে ধরেন।

কর্মসূচিতে রাজশাহী জেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলাম সাহেব, পবা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু হাসান, জেলা যুবদলের সাবেক সদস্য শফিকুল ইসলাম শফি, যুবদল নেতা আশরাফুল, আক্তারুল, সাদ্দামসহ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। যুবদলের নেতারা জানান, নির্বাচনের আগ পর্যন্ত গণসংযোগ এবং প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন