সর্বশেষ

সারাদেশ

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২০৪ বন্দীর পোস্টাল ব্যালটে ভোট

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে অবস্থানরত বন্দীদের মধ্যে ২০৪ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কারাগার সূত্রে জানা গেছে, বর্তমানে এই কারাগারে প্রায় ২ হাজার ৬০০ জন হাজতি ও কয়েদি রয়েছেন।

কারা কর্তৃপক্ষ জানায়, ভোট দেওয়ার জন্য নাম নিবন্ধন করেছিলেন মোট ২৭৩ জন বন্দী। তবে যাচাই-বাছাই শেষে ২০৪ জনের ব্যালট গ্রহণযোগ্য বিবেচিত হয় এবং সেগুলো পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো হয়েছে।

কারাগারে থাকা বন্দীদের মধ্যে প্রায় অর্ধেক সাজাপ্রাপ্ত কয়েদি এবং বাকি অর্ধেক বিচারাধীন হাজতি। দীর্ঘদিন ধরে বন্দী থাকা অনেক কয়েদি জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় নাম না থাকায় ভোটার হতে পারেননি। আবার কারাগারে ভোটার হিসেবে নিবন্ধন করলে জামিনে মুক্তি পাওয়ার পর নিজ এলাকায় ভোট দিতে না পারার আশঙ্কায় অনেক বন্দী নাম নিবন্ধনে আগ্রহ দেখাননি।

নিবন্ধনকারী ২৭৩ জনের মধ্যে ৩২ জন পরবর্তীতে জামিনে মুক্তি পাওয়ায় তারা আর ভোট দিতে পারেননি বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

এদিকে কারাগারে রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ এবং রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক বন্দী থাকলেও তারা ভোটার হিসেবে নাম নিবন্ধন না করায় ভোট দেননি।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বলেন, ভোট দিতে আগ্রহী বন্দীদের জন্য নাম নিবন্ধনের সুযোগ রাখা হয়েছিল। যারা ইচ্ছুক ছিলেন না, তাদের কোনোভাবে বাধ্য করা হয়নি। ভোট দেওয়া বন্দীদের ব্যালট যথাযথ প্রক্রিয়ায় পোস্ট অফিসে পাঠানো হয়েছে।

২১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন