সর্বশেষ

জাতীয়উপকূলীয় ৩৩২ ভোটকেন্দ্রে দায়িত্বে সাড়ে ৩ হাজার কোস্টগার্ড সদস্য
বিএনপি ঘোষণা করলো ফ্যামিলি কার্ডসহ ৯টি প্রধান প্রতিশ্রুতি
ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষ, জাবের গুলিবিদ্ধ, আহত অনেকে
লুটপাটকারীদের কোনো ছাড় নয়: পিরোজপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
সস্তা দামে জান্নাতের টিকিট বিক্রির রাজনীতি এ দেশে চলবে না : সালাহউদ্দিন আহমদ
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসহীনরাই জনগণকে বিভ্রান্ত করছে: খায়রুল কবির খোকন
বিএনপিই স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার একমাত্র ভরসা: নাটোরে দুলু
দেশের বাস্তবতা না জেনেই পরিকল্পনার কথা বলছেন তারেক রহমান: নাহিদ ইসলাম
ভোলা–১ আসনে ব্যারিস্টার পার্থের পক্ষে ভোট প্রার্থনায় মাঠে নামলেন মা ও স্ত্রী
সিকিমে একের পর এক ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চল
আজ বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা
আজ থেকে বন্দরের সব কার্যক্রম শুরু হবে : নৌ পরিবহণ উপদেষ্টা
পলাতক শামীম ওসমান দুবাইয়ে ঘুরছেন, নেটদুনিয়ায় ভাইরাল
সারাদেশমুন্সীগঞ্জের গজারিয়ায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ২
নোয়াখালীতে জামায়াতের নারী কর্মীদের হয়রানির অভিযোগ
ভোট নিয়ে ষড়যন্ত্র চলছে, কেন্দ্রের নিরাপত্তায় সতর্ক থাকার আহ্বান শেখ ফরিদুল ইসলামের
সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খাস জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত অন্তত ১০
নারায়ণগঞ্জে ৯ দিন পর বিউটি পার্লার থেকে মালিকের মরদেহ উদ্ধার
রাজশাহীর সীমান্তে বিদেশি অস্ত্রের চালান জব্দ, পাচারকারী পলাতক
মনপুরায় বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত ৮, নৌবাহিনী মোতায়েন
আলোচিত গণধর্ষণ মামলায় ঢাকা পালানোর পথে প্রধান আসামি হিরোন গ্রেপ্তার
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে দম্পতির মৃত্যু, আহত ৪
রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি, শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ
পীরগঞ্জে নাইট কোচ–ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৫
গোপালগঞ্জে ইজিবাইক চালককে হত্যা, গাড়ি ছিনতাই
খুলনায় দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন (২২) নামে এক যুবক নিহত
রংপুরের পীরগাছায় বিএনপি ও জাতীয় পার্টির ৫৫ নেতাকর্মীর এনসিপিতে যোগদান
আচরণবিধি লঙ্ঘনের দায়ে চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী প্রতীক অপসারণ
কুমিল্লার ১১ আসনে ৯৩৪ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে
রাজশাহীতে ওয়াটার পুলে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র-রাশিয়ার পারমাণবিক অস্ত্রচুক্তির মেয়াদ শেষ, নতুন প্রতিযোগিতার শঙ্কা বিশেষজ্ঞদের
খেলাবাংলাদেশ না থাকায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে বড় ধস
সারাদেশ

সস্তা দামে জান্নাতের টিকিট বিক্রির রাজনীতি এ দেশে চলবে না : সালাহউদ্দিন আহমদ

আহসান সুমন, কক্সবাজার 
আহসান সুমন, কক্সবাজার 

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
নির্বাচনের মাঠে ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষ, বিশেষ করে মা-বোনদের বিভ্রান্ত করার অপচেষ্টা কখনো সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা বাহারছড়া গোলচত্বর মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী লুৎফুর রহমান কাজলের পক্ষে এ জনসভার আয়োজন করা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, “যারা সস্তা দামে জান্নাতের টিকিট বিক্রির কথা বলে ভোট আদায়ের চেষ্টা করছে, তারা কখনোই এ দেশের মানুষের আস্থা অর্জন করতে পারবে না।” একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কি ইসলামের ঠিকাদারি নিয়েছে?

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী। তিনি বলেন, “জামায়াত কোনো ইসলামিক দল নয়। ইসলামের লেবাস ব্যবহার করে একটি দল ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে দেশকে ভিন্ন শক্তির হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে।” তিনি আরও বলেন, “বাংলাদেশকে দিল্লি কিংবা ওয়াশিংটন—কোনো শক্তির তালুকদার হতে দেওয়া হবে না।”

বিকেল ৩টায় শুরু হওয়া জনসভা চলে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত। তবে দুপুরের পর থেকেই বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে দলে দলে নেতাকর্মীরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। একপর্যায়ে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

সমাবেশে ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থনের চিত্র লক্ষ্য করা যায়। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন