সংখ্যালঘু নির্যাতন ও চাঁদাবাজি প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি দিলেন শেখ মনজুরুল হক রাহাদ
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাট-২ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ বলেছেন, সংখ্যালঘু নির্যাতন, সাধারণ মানুষের ঘের দখল ও চাঁদাবাজি সহ ভোটারদের হুমকির সঙ্গে যুক্ত যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, অপরাধী যে দলেরই হোক, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। তার লক্ষ্য এলাকায় শান্তি, নিরাপত্তা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।
শুক্রবার বিকেলে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের সম্মান কাঠি ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মঘিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. এনায়েতুল্লাহ এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মো. আলী।
শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেন, মঘিয়া ইউনিয়নের কিছু এলাকায় হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলো এখনও আতঙ্কে দিন কাটাচ্ছে। গত ৫ ফেব্রুয়ারি থেকে বেশ কিছু সাধারণ মানুষের মাছের ঘের জোরপূর্বক দখল করা হয়েছে, যা তাদের জীবিকায় প্রভাব ফেলেছে। এছাড়াও, অনেকের বাগান থেকে নারিকেল ও সুপারি সংগ্রহ করা হয়েছে এবং নিরীহ মানুষদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির মানুষদের কাছ থেকে চাঁদা আদায়ের ঘটনাও তিনি মেনে নেবেন না।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, মাওলানা আলতাফ হোসেন, কচুয়া থানা আমির মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান মল্লিক, মাওলানা শহীদুল আলম, শ্রমিক নেতা মাওলানা শাহেদুল ইসলাম এবং মঘিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মো. মাসুদুর রহমান রানা সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
১১৪ বার পড়া হয়েছে