সর্বশেষ

জাতীয়উপকূলীয় ৩৩২ ভোটকেন্দ্রে দায়িত্বে সাড়ে ৩ হাজার কোস্টগার্ড সদস্য
বিএনপি ঘোষণা করলো ফ্যামিলি কার্ডসহ ৯টি প্রধান প্রতিশ্রুতি
ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষ, জাবের গুলিবিদ্ধ, আহত অনেকে
লুটপাটকারীদের কোনো ছাড় নয়: পিরোজপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
সস্তা দামে জান্নাতের টিকিট বিক্রির রাজনীতি এ দেশে চলবে না : সালাহউদ্দিন আহমদ
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসহীনরাই জনগণকে বিভ্রান্ত করছে: খায়রুল কবির খোকন
বিএনপিই স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার একমাত্র ভরসা: নাটোরে দুলু
দেশের বাস্তবতা না জেনেই পরিকল্পনার কথা বলছেন তারেক রহমান: নাহিদ ইসলাম
ভোলা–১ আসনে ব্যারিস্টার পার্থের পক্ষে ভোট প্রার্থনায় মাঠে নামলেন মা ও স্ত্রী
সিকিমে একের পর এক ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চল
আজ বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা
আজ থেকে বন্দরের সব কার্যক্রম শুরু হবে : নৌ পরিবহণ উপদেষ্টা
পলাতক শামীম ওসমান দুবাইয়ে ঘুরছেন, নেটদুনিয়ায় ভাইরাল
সারাদেশভোট নিয়ে ষড়যন্ত্র চলছে, কেন্দ্রের নিরাপত্তায় সতর্ক থাকার আহ্বান শেখ ফরিদুল ইসলামের
সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খাস জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত অন্তত ১০
নারায়ণগঞ্জে ৯ দিন পর বিউটি পার্লার থেকে মালিকের মরদেহ উদ্ধার
রাজশাহীর সীমান্তে বিদেশি অস্ত্রের চালান জব্দ, পাচারকারী পলাতক
মনপুরায় বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত ৮, নৌবাহিনী মোতায়েন
আলোচিত গণধর্ষণ মামলায় ঢাকা পালানোর পথে প্রধান আসামি হিরোন গ্রেপ্তার
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে দম্পতির মৃত্যু, আহত ৪
রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি, শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ
পীরগঞ্জে নাইট কোচ–ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৫
গোপালগঞ্জে ইজিবাইক চালককে হত্যা, গাড়ি ছিনতাই
খুলনায় দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন (২২) নামে এক যুবক নিহত
রংপুরের পীরগাছায় বিএনপি ও জাতীয় পার্টির ৫৫ নেতাকর্মীর এনসিপিতে যোগদান
আচরণবিধি লঙ্ঘনের দায়ে চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী প্রতীক অপসারণ
কুমিল্লার ১১ আসনে ৯৩৪ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে
রাজশাহীতে ওয়াটার পুলে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র-রাশিয়ার পারমাণবিক অস্ত্রচুক্তির মেয়াদ শেষ, নতুন প্রতিযোগিতার শঙ্কা বিশেষজ্ঞদের
খেলাবাংলাদেশ না থাকায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে বড় ধস
সারাদেশ

ভোট নিয়ে ষড়যন্ত্র চলছে, কেন্দ্রের নিরাপত্তায় সতর্ক থাকার আহ্বান শেখ ফরিদুল ইসলামের

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাট-০৩ (মোংলা–রামপাল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী ষড়যন্ত্র চলছে। কোথাও কোথাও জাল ব্যালট ও সিল উদ্ধার হওয়ার ঘটনাও ঘটছে। এ অবস্থায় ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

শুক্রবার বিকেলে মোংলার সোনাইলতলা এলাকায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভোট নিয়ে যে কোনো ধরনের দুর্নীতি, চুরি ও জালিয়াতির চেষ্টা প্রতিহত করতে হবে। কেউ ভোটকেন্দ্রে অনিয়মের চেষ্টা করলে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে।

শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে। তাই প্রতিটি ভোটকেন্দ্রে যেন সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ভোটকেন্দ্র পাহারায় দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, কিছু জায়গায় ভোটকেন্দ্রের ভেতরে কর্মকর্তাদের মাধ্যমে অনিয়মের আশঙ্কা রয়েছে। এজন্য ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত প্রিজাইডিং ও পোলিং অফিসারদের কেন্দ্র ত্যাগ না করার বিষয়টি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারী ভোটারদের সক্রিয় উপস্থিতির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

জনসভায় সোনাইলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ হিল মারুফের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রুস্তুম আলী, যুবদলের সাবেক সভাপতি বাবুল হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক শেখ শাকির হোসেন, যুবদলের আহ্বায়ক এম সাইফুল ইসলাম, বিএনপি নেতা সুব্রত মজুমদার ও পৌর যুবদল নেতা মুহাম্মদ আল মামুন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন