সর্বশেষ

সারাদেশ

চাকামাইয়ায় বিএনপির জনসভা: ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান

এ এম মিজানুর রহমান বুলেট ,কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট ,কলাপাড়া, পটুয়াখালী

বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশারফ হোসেন বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়ন ও ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য দল-মত নির্বিশেষে ধানের শীষে ভোট দেওয়া উচিত।

বৃহস্পতিবার বিকেলে চাকামাইয়া ইউনিয়নে বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় প্রার্থী মোশারফ হোসেন আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড এবং বেকার যুবকদের জন্য চাকরির ব্যবস্থা নিশ্চিত করা হবে। তিনি এ সব পরিকল্পনার কারণে উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

জনসভায় সভাপতিত্ব করেন চাকামাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন মানিক, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জমান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্ন, সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী।

২৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন