সালাহউদ্দিন আহমদের গণসংযোগে মানুষের ঢল
বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ চকরিয়া ও পেকুয়া উপজেলায় তার গণসংযোগ কার্যক্রমে ব্যাপক জনসমর্থন পাচ্ছ
বৃহস্পতিবারের গণসংযোগে হাজারো মানুষ তাকে ঘিরে বসে, যা যেন আধুনিক সময়ের হ্যামিলনের বাঁশিওয়ালার উপস্থিতির মতো দৃশ্য তৈরি করেছে।
চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের বিভিন্ন পাড়া-হাফালিয়া কাটা, ল্যাং মিজ্জিপাড়া, সবুজ পাড়া, গোবিন্দপুর পশ্চিম ও পূর্ব পাড়া, দক্ষিণ পাড়া, সর্দারপাড়া, সিকদারপাড়া এবং মৌলভীপাড়া-পরিদর্শন করে তিনি স্থানীয়দের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন। গণসংযোগের সময় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে ঘিরে ধরেন, করমর্দন এবং শুভেচ্ছা জানান।
স্থানীয়দের মতে, সালাহউদ্দিন আহমদের উপস্থিতি তাদের মধ্যে আশা ও আস্থার ঝিলিক জাগিয়েছে। তারা মনে করেন, তিনি একজন দায়িত্বশীল নেতা যিনি মানুষের কথা শোনেন, বোঝেন এবং বাস্তবসম্মত সমাধান দেন।
সালাহউদ্দিন আহমদ গণসংযোগের সময় বলেন, “মানুষের এই ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমি সবসময় মানুষের পাশে থাকব।”
বিকেলে পেকুয়া উপজেলার শিলখালী রাজাখালীতে এবং রাতে মগনামা ও পেকুয়া বাজারে জনসভায় বক্তব্য রাখেন তিনি। প্রতিটি স্থানে উপস্থিত মানুষদের উৎসাহ-উদ্দীপনা তা স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে যে, তার জনপ্রিয়তা চকরিয়া ও পেকুয়ার জনসমর্থনের ধারাকে আরও শক্তিশালী করছে।
২০১ বার পড়া হয়েছে