সর্বশেষ

সারাদেশ

ভোলা-১ আসনে পার্থর পক্ষে মাঠে মা রেবা রহমান

মেজবাহ উদ্দিন শিপু, ভোলা
মেজবাহ উদ্দিন শিপু, ভোলা

বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোলা-১ আসনের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সমর্থিত বিজেপি প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর পক্ষে প্রচারণায় নেমেছেন তার মা রেবা রহমান।

তিনি স্থানীয় ভোটারদের কাছে ছেলের জন্য সমর্থন ও ভোট প্রার্থনা করেছেন।

বৃহস্পতিবার সকালে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে আয়োজিত এক উঠান সভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় তিনি উপস্থিত ভোটারদের গরুর গাড়ি প্রতীকে ভোট দিয়ে পার্থকে বিজয়ী করার আহ্বান জানান।

রেবা রহমান বলেন, তার ছেলে যেন প্রয়াত বাবা নাজিউর রহমান মঞ্জুরের মতো ভোলার মানুষের সেবা করতে পারেন, সে লক্ষ্যেই তিনি সবার সহযোগিতা চান। তিনি পার্থকে একজন উচ্চশিক্ষিত, সৎ ও ধর্মপরায়ণ ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলেন, তার মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ নেই এবং তিনি টেন্ডারবাজি কিংবা চাঁদাবাজির রাজনীতিতে বিশ্বাস করেন না।

সভায় পরিবারের সদস্য ও স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

২৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন