সর্বশেষ

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে গণসংযোগে মির্জা ফখরুলের ভোটারদের প্রতি আশ্বাস

জাকির মোস্তাফিজ মিলু,  ঠাকুরগাঁও
জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও

বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘ ১৫ বছর তারা ভোটে অংশ নিতে পারেননি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজ আসন ঠাকুরগাঁওয়ের ফারাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগের সময় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এবারের ভোটে কোনো জালিয়াতির সুযোগ থাকবে না। ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারবেন। "আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকলেও আপনার কোনো ক্ষতি হবে না। আপনাদের ভয় পেতে হবে না," যোগ করেন তিনি।

ফখরুল নির্বাচিত হলে এলাকায় বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন। এর মধ্যে রয়েছে ৫০ লাখ মায়ের ফ্যামিলি কার্ড প্রদান, কৃষকদের জন্য কৃষি কার্ড, কৃষি ঋণের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ মাফ এবং দেড় বছরের মধ্যে ১ কোটি বেকারের জন্য চাকরির সুযোগ সৃষ্টি।

তিনি হিন্দু সনাতন সম্প্রদায়ের প্রতি আশ্বস্ত করে বলেন, "আপনারা ভয় পাবেন না। আমরা আপনাদের সুরক্ষা নিশ্চিত করব।"

এছাড়া মির্জা ফখরুল জামায়াতে ইসলামের সমালোচনা করে বলেন, "১৯৭১ সালে তারা স্বাধীনতার বিপক্ষে পাকিস্তানের পাশে ছিল। তারা স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল।"

এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

২৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন