সর্বশেষ

সারাদেশ

চুয়াডাঙ্গায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

মুন্না রহমান, চুয়াডাঙ্গা
মুন্না রহমান, চুয়াডাঙ্গা

বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘গ্রন্থাগার গড়ি, জ্ঞানসমৃদ্ধ বাংলাদেশ গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস–২০২৬।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের যৌথ আয়োজক ছিল জেলা প্রশাসক কার্যালয় ও জেলা সরকারি গ্রন্থাগার, চুয়াডাঙ্গা। জেলা সরকারি গ্রন্থাগারের লাইব্রেরি ইনচার্জ মোহাম্মদ আবু সাইফ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি আলোকিত ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গ্রন্থাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বই পড়ার অভ্যাস তৈরি করতে সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

বিশেষ অতিথি বলেন, ডিজিটাল প্রযুক্তির অগ্রগতির এই সময়েও বইয়ের গুরুত্ব কমেনি। বরং চিন্তাশীল ও মূল্যবোধসম্পন্ন মানুষ গঠনে গ্রন্থাগারের প্রাসঙ্গিকতা আরও বেড়েছে।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা প্রযুক্তিনির্ভর যুগেও গ্রন্থাগারকে জ্ঞানচর্চার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, বই পাঠ মানুষের চিন্তাশক্তি, মনন ও নৈতিক মূল্যবোধ বিকাশে সহায়ক। নতুন প্রজন্মকে বইমুখী করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন তারা।

সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত পাঠক ও সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাহিত্যপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন