সর্বশেষ

জাতীয়বরিশালে ২০ বছর পর তারেক রহমান, বেলস পার্কে বিএনপির জনসভা শুরু
জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যু, শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক
সারাদেশউন্নয়ন বঞ্চিত অঞ্চল থেকে সেবা শুরু হবে : কুড়িগ্রামে ডা: শফিকুর
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি নির্বাচনী নিরাপত্তায় মোতায়েন ১৮৩ প্লাটুন
জামায়াতে ভোট দিলে কোরআন-সুন্নাহর আইন বাস্তবায়িত হবে : মুজিবুর
নারীর অধিকার খর্ব হলে বিএনপি মানবে না : নাটোরে দুলু
নির্বাচনের আগে সাইবার হামলার অভিযোগ গোলাম পরওয়ারের
নাটোরে জামায়াতের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
কিডনি রোগে শেরপুর-৩ আসনের ১১ দলীয় জোট প্রার্থীর মৃত্যু
শার্শায় মসজিদের টয়লেট নির্মাণকালে ককটেল বিস্ফোরণে ২ শ্রমিক আহত
নরসিংদীর রায়পুরায় সংঘর্ষে গুলিবিদ্ধ স্কুলছাত্রের মৃত্যু, আহত ১০
প্রতিদ্বন্দ্বীর নিরাপত্তাও নিশ্চিত করার প্রতিশ্রুতি ফরিদুল ইসলামের
বরগুনায় বিয়ের প্রলোভনে নারীর ওপর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
আন্তর্জাতিকমুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত
খেলাক্রিকেটের আইনে বেশ কয়েকটি বড় পরিবর্তন এমসিসির
সারাদেশ

বরগুনায় বিয়ের প্রলোভনে নারীর ওপর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

জয়দেব রায়, বরগুনা 
জয়দেব রায়, বরগুনা 

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরগুনার তালতলী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীর সঙ্গে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোরে ভুক্তভোগী নারী স্থানীয় একটি মসজিদের পাশে আশ্রয় নেন। ফজরের নামাজ শেষে মুসল্লিরা তাকে কাঁদতে দেখেন এবং তার কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারেন।

ভুক্তভোগী নারীর পরিবার সূত্রে জানা যায়, তিনি প্রায় ২০-২৫ দিন আগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর এলাকায় মাছ প্রক্রিয়াজাতকরণের কাজে নিযুক্ত ছিলেন। সেখানে তালতলী উপজেলার পঁচাকোড়লিয়া ইউনিয়নের মানিক হাওলাদারের ছেলে হিরুনের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে হিরুন বিয়ে করার প্রস্তাব দেন। বিশ্বাস অর্জনের জন্য হিরুন একপর্যায়ে ভুক্তভোগী নারী ও তার মাকে নিয়ে কুয়াকাটায় যান এবং বিয়ের বিষয়ে আলোচনা করেন।

পরিবারের সঙ্গে কথা বলে দ্রুত বিয়ে সম্পন্ন করার আশ্বাসে ভুক্তভোগী নারী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে হিরুনের সঙ্গে মহিপুর থেকে তালতলী উপজেলার বরপাড়া এলাকায় আসেন। কিন্তু রাতের বেলায় হিরুনসহ আরও তিন জন ব্যক্তি তাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন। গভীর রাতে অভিযুক্তরা ঘর থেকে বের হওয়ার সুযোগে ভুক্তভোগী নারী পালিয়ে পাশের একটি মসজিদে আশ্রয় নেন।

স্থানীয় মুসল্লি ফারুক জানান, ফজরের নামাজ শেষে বের হয়ে দেখেন এক নারী মসজিদের পাশে কাঁদছে। জিজ্ঞেস করলে তিনি জানান, হিরুন নামের এক ব্যক্তি তাকে এখানে এনে চারজন মিলে ধর্ষণ করেছে।

ভুক্তভোগী নারী বলেন, 'পরিচয়ের পর বিয়ের কথা বলে আমাকে এখানে নিয়ে আসে। রাতে চারজন মিলে আমার সঙ্গে পাশবিক আচরণ করেছে। আমি এর বিচার চাই।'

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।

১৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন