সর্বশেষ

সারাদেশ

ইঞ্জিনিয়ারদের কোটা প্রস্তাবের বিরুদ্ধে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ২:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য কোটা সংরক্ষণের প্রস্তাব বাতিলের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী পরিষদ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় নগরীর রেলগেট (গোরহাঙ্গা) এলাকায় এই কর্মসূচি শুরু হয়। বিক্ষোভকারীরা রেলগেট থেকে একটি মিছিল বের করে, যা ভদ্রা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশ থেকে ১০ম গ্রেডভুক্ত পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য প্রস্তাবিত ৩৩ শতাংশ কোটা বাতিলের জোর দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদটি ১৯৭৮ সালে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সৃষ্টি করা হয় এবং এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত রয়েছে। এই পদের দায়িত্ব ও কাজের ধরন অনুযায়ী বিএসসি ইঞ্জিনিয়ারদের অন্তর্ভুক্তির দাবি অযৌক্তিক এবং এতে প্রকৌশল খাতে ভারসাম্যহীনতা ও অস্থিরতা তৈরি হতে পারে।

নেতারা আরও অভিযোগ করেন, বিভিন্ন দপ্তরে উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ প্রক্রিয়া রিটের মাধ্যমে আটকে দেওয়া হচ্ছে এবং অর্গানোগ্রাম পরিবর্তনের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত পদ কমিয়ে আনার অপচেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডকে তারা পরিকল্পিত ষড়যন্ত্র বলে উল্লেখ করেন।

কর্মসূচিতে সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন প্রকৌশলী মাহমুদ হোসেন। বক্তব্য রাখেন আইডিইবি রাজশাহী জেলা আহ্বায়ক প্রকৌশলী এ. আর. জামিল ইদি ছাড়াও অন্যান্য সংগঠনের নেতারা।

২৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন