সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে মালিক-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করলেন ধানের শীষ প্রার্থী

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে পঞ্চগড়-১ আসনের ধানের শীষ প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত করেন।

মঙ্গলবার(৩ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় পৌরসভার বাস টার্মিনাল এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 

পঞ্চগড় জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় নওশাদ জমির শ্রমিকদের ন্যায্য দাবি সমর্থন জানিয়ে বলেন, 'পঞ্চগড়ে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটে। বাইপাস সড়ক নির্মাণসহ অন্যান্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে।' তিনি ট্রাক টার্মিনাল, স্বাস্থ্য ও শিক্ষা খাত, পঞ্চগড়ে মেডিকেল হাসপাতালসহ বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন।

সভায় তিনি ভোটের মাধ্যমে ধানের শীষে সমর্থন চেয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে এক হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা ট্রাক ট্যাংকলরি ও কভার ভ্যান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন সভাপতিত্ব করেন। এছাড়া জেলা ট্রাক ট্যাংকলরি, কভারভ্যান, মিনিট্রাক ও মিনি ট্রাক্টর মালিক সমিতির সভাপতি শফিউজ্জামান পাটোয়ারী (রুবেল)সহ জেলার তিন উপজেলার মালিক ও শ্রমিক নেতা এবং বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরবর্তী পর্যায়ে, পঞ্চগড়-১ আসনের বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রায় ৫ শতাধিক নেতা-কর্মী যারা আওয়ামী লীগ ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন, তাদের ফুল দিয়ে বরণ করেন নওশাদ জমির।

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন