সর্বশেষ

সারাদেশ

নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্যাতিত ও অবহেলিত নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নারীদের সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দিয়েছেন।

মঙ্গলবার নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের গোকুলনগর পান মোকামে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, হালসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম খলিলসহ বিএনপির বিভিন্ন স্তরের স্থানীয় নেতাকর্মীরা।

নির্বাচনী প্রচারণায় বক্তারা বিএনপির অতীত শাসনামলে নারীদের উন্নয়ন ও সামাজিক মর্যাদা বৃদ্ধিতে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

১৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন