সর্বশেষ

সারাদেশ

কুমিল্লা সিটিকে মেট্রোপলিটন সিটিতে রূপদান করবো: মনিরুল 

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী কুমিল্লাকে আধুনিক, বাসযোগ্য নগরীতে রূপ দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন।

তিনি দীর্ঘদিন ধরে উন্নয়নের অভাব এবং নগরীর বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বড় ধরনের পরিকল্পনা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন।

মনিরুল হক চৌধুরীর মতে, কুমিল্লাকে মেট্রোপলিটন সিটিতে রূপদান এবং সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণ করা হবে। নগরীর যানজট নিরসনের জন্য শহরকে বিকেন্দ্রীকরণ করে সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দক্ষিণে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি, উত্তরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান আলাদা ক্যাম্পাসে স্থানান্তর করলে শহরের চাপ কমবে।

জলাবদ্ধতা সমাধানের জন্য পুরোনো খাল উদ্ধার, খনন ও ড্রেন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে এবং বড় খালের সাথে লিংক তৈরি করে বর্ষার জলাবদ্ধতা কমানো হবে। অপরিকল্পিত নগরায়ণ থেকে সৃষ্ট বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা সমাধানের জন্য 'ওয়েস্ট রিসাইক্ল প্রজেক্ট' বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে।

কোটবাড়ি ও লালমাই পাহাড়ের আশেপাশে স্যাটেলাইট সিটি এবং ইকো ট্যুরিজম হাব গড়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু করা হবে, যা কুমিল্লা ইপিজেডে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করবে এবং প্রবাসীদের সুবিধা নিশ্চিত করবে।

ঢাকা-কুমিল্লা বিকল্প সড়ক ও সরাসরি রেললাইন নির্মাণের কাজ ইতিমধ্যে অনেকদূর এগিয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় রেললাইন প্রকল্প বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং সরকারের সঙ্গে এ নিয়ে আলাপ চলছে।

মহানগর ও জেলার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ পরিকল্পনা প্রস্তাবনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং মনিরুল হক চৌধুরীর উদ্যোগকে সমর্থন জানান।

১৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন