বাউফলে ‘হ্যা’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন
সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
'চলো একসাথে বাংলাদেশ গড়ি' প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ‘হ্যা’ ভোটের পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার করতে বিশেষ প্রচারণা গাড়ির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২ জানুয়ারি) দুপুর ১২টায় বাউফল পৌরশহরের কাগুজিরপুল বাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে গাড়িটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।
উদ্বোধনকালে তিনি বলেন, ‘বাকশালি ৭৪ সালের সংবিধান পরিবর্তন এবং ন্যায়-ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে ‘হ্যা’ ভোট দিতে হবে।’ তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সাধারণ সম্পাদক ও পটুয়াখালী-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল মহানগরীর আমির জহির উদ্দিন বাবর, পটুয়াখালী জেলা জামায়াতের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারী, সহকারী সেক্রেটারি এবিএম সাইফুল্লাহ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসাহাক, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম এবং নির্বাচন পরিচালক আতিকুর রহমান নজরুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বর্ণাঢ্যভাবে সাজানো প্রচারণা গাড়িটি বাউফল উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরশহরের বিভিন্ন এলাকায় ঘুরে ‘হ্যা’ ভোটের পক্ষে গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম পরিচালনা করবে বলে আয়োজকরা জানিয়েছেন।
১০৫ বার পড়া হয়েছে