সর্বশেষ

সারাদেশ

বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিএনপি ও জামায়াতে ইসলামীর কাছ থেকে দেশের মানুষের নতুন করে পাওয়ার মতো আর কিছু নেই। অতীত অভিজ্ঞতায় প্রমাণিত, এ দলগুলো জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) কুমিল্লার লাকসামে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে। তাদের শাসনামলে বাংলাদেশ বিশ্বব্যাপী দুর্নীতিতে চ্যাম্পিয়ন হিসেবে পরিচিতি লাভ করেছিল। অন্যদিকে জামায়াতের নেতৃত্বে গঠিত জোটও দীর্ঘদিন বিএনপির সঙ্গে ক্ষমতায় ছিল। তারাও ইসলামী শরিয়াহভিত্তিক রাষ্ট্রব্যবস্থার পরিবর্তে প্রচলিত ব্যবস্থায় দেশ পরিচালনার ঘোষণা দিয়েছিল। ফলে এ দলগুলোর কাছ থেকে জনগণের নতুন করে কিছু পাওয়ার আশা নেই।

রাজনৈতিক বাস্তবতার সমালোচনা করে মুফতি রেজাউল করিম বলেন, বাংলাদেশে ক্ষমতার পালাবদলে একটি দল দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়, আবার সেই পরিবর্তনের মধ্য দিয়েই ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরাও বেকসুর খালাস পেয়ে যায়। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন সৎ ও আদর্শভিত্তিক নেতৃত্ব।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের বিজয়ী করতে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

জনসভায় কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সেলিম মাহমুদসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন