সর্বশেষ

জাতীয়নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশস্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ওমরাহ হজ ব্যবস্থাপনায় সেবার মান নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ কার্যক্রমে যুক্ত প্রায় ৫ হাজার ৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির মধ্যে ১ হাজার ৮০০টির সঙ্গে করা চুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

রোববার প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, নিয়মিত মূল্যায়নের মাধ্যমে এসব এজেন্সির কর্মদক্ষতা ও সেবার মান পর্যালোচনা করা হয়। মূল্যায়নে নির্ধারিত মানদণ্ডে ঘাটতি ধরা পড়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, চিহ্নিত ত্রুটি সংশোধনের জন্য এজেন্সিগুলোকে ১০ দিনের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ করতে পারলে তাদের চুক্তি পুনরায় কার্যকর করা হবে। অনুমোদিত নীতিমালা অনুসরণে উৎসাহিত করতেই এই নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

তবে এই সিদ্ধান্তের ফলে বৈধ ভিসাধারী ও আগাম বুকিং সম্পন্ন করা ওমরাহ যাত্রীদের কোনো ভোগান্তি হবে না বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তাঁদের জন্য নির্ধারিত সেবা কার্যক্রম স্বাভাবিকভাবেই চলমান থাকবে।

এ বিষয়ে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসসান আলনওয়াইমি বলেন, ওমরাহ খাতের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখা এবং হজযাত্রীদের অধিকার সুরক্ষায় নিয়মিত নজরদারি ও মূল্যায়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন