ইবি'র সাবেক প্রো-ভাইস-চ্যান্সেলর শাহিনুর রহমানের পিতা আর নেই
রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস-চ্যান্সেলর (দুই দফা) ও ইংরেজি বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমানের পিতা, বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা ও সরকারের প্রশাসন ক্যাডারের সাবেক উর্ধ্বতন কর্মকর্তা মোঃ আব্দুর রহমান ইন্তেকাল করেছেন। এই শোকাবহ সংবাদে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এক শোকবার্তায় উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মনজরুল হক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
শোকবার্তায় তারা উল্লেখ করেন, দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা হিসেবে আব্দুর রহমানের অবদান ও একজন দক্ষ প্রশাসক হিসেবে তাঁর দায়িত্ব ও অবদান স্মরণীয়।
অন্যদিকে, পৃথক এক শোকবার্তায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ বিভাগের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন।
মোঃ আব্দুর রহমান ১ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। আজ ১ ফেব্রুয়ারি বাদ জোহর খুলনার সোনাডাঙ্গায় তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়।
এইমাত্র পরিবারের পক্ষ থেকে অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমানের বাবার মৃত্যুতের গভীর শোক ও শ্রদ্ধা।
১০৪ বার পড়া হয়েছে