সারাদেশ
ধামরাইয়ে বিএনপির নেতাকর্মীরা নতুন নির্বাচনী কৌশলে মনোযোগী হয়েছেন, যেখানে পুরনো 'দশটা হোন্ডা বিশটা গুন্ডা নির্বাচন' পদ্ধতি এখন আর চালু নেই বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন।
নির্বাচনী মাঠে নতুন পদ্ধতির প্রত্যাবর্তন: ধামরাইয়ে বিএনপির পথসভা
মোঃ রাসেল হোসেন, ধামরাই
রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ধামরাইয়ে বিএনপির নেতাকর্মীরা নতুন নির্বাচনী কৌশলে মনোযোগী হয়েছেন, যেখানে পুরনো 'দশটা হোন্ডা বিশটা গুন্ডা নির্বাচন' পদ্ধতি এখন আর চালু নেই বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন।
রবিবার কালামপুর ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির ও অঙ্গ-সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, ভোটের জন্য মানুষের কাছে যেতে হবে, তাদের ভালোবাসতে হবে এবং আগামী ১২ তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে এসে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রেজুয়ান আহামেদ চৌধুরী রবিনের সভাপতিত্বে ধামরাই থানা বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হক, ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক আপায়ন বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, ধামরাই উপজেলা সাইবার দলের সভাপতি আল আমিনসহ আরও নেতাকর্মীরা।
নির্বাচনী প্রচার ও জনসংযোগের এই ধারাবাহিক উদ্যোগে বিএনপির নেতাকর্মীরা নতুন আশার আলো দেখছেন বলে জানা গেছে।
১৬৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন