সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

একবার আমাকে পরিকল্পনা বাস্তবায়ন করার সুযোগ দিন: মনিরুল 

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লা-০৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী রবিবার দিনব্যাপী গণসংযোগ ও একাধিক নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে জনগণের জীবনমান উন্নয়নে দলের পরিকল্পনা তুলে ধরেছেন।

এ সময় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে নগরীর নানুয়ারদিঘী, দিগম্বরীতলা, চকবাজার, গাংচর, মোগলটুলি ও রাজগঞ্জ এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেন তিনি। গণসংযোগে তার সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে বিকেলে সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের ধনুয়াখলায় এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেন মনিরুল হক চৌধুরী। পরে সন্ধ্যায় উত্তর দুর্গাপুর ইউনিয়নের সাবেনগনগর এবং নগরীর ছোটরা এলাকায় পৃথক জনসভায় অংশ নেন তিনি।

গণসংযোগ ও সমাবেশগুলোতে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াশিম, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আকতার হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, “আমাদের চেয়ারম্যান তারেক রহমানের যেমন দেশ নিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা ও স্বপ্ন রয়েছে, তেমনি কুমিল্লা নিয়েও আমার নিজস্ব পরিকল্পনা আছে। খুব শিগগিরই সেই স্বপ্ন ও পরিকল্পনা জনসম্মুখে তুলে ধরবো। ইতোমধ্যে কুমিল্লা উন্নয়ন নিয়ে আমার পরিকল্পনা বই আকারে প্রকাশ করেছি।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে কুমিল্লা সিটি করপোরেশনের পরিসর বাড়িয়ে উত্তরে পাঁচথুবী আমড়াতলী, দক্ষিণে বাঘমারা, পশ্চিমে ক্যান্টনমেন্ট এবং পূর্বে সীমান্ত পর্যন্ত সম্প্রসারণ করা হবে। “এই মহানগরকে একটি আদর্শ ও শ্রেষ্ঠ মহানগরে রূপান্তর করাই আমার লক্ষ্য,”—বলেন তিনি।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “একটি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে জীবন দিয়ে হলেও আপনাদের ঋণ শোধ করবো। ভবিষ্যতে আর কেউ যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়, সেটাই নিশ্চিত করবো।”

শিক্ষা খাতের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ভিক্টোরিয়া কলেজের শাখা সম্প্রসারণ প্রয়োজন, যাতে সাধারণ মানুষ ঘরে বসেই শিক্ষা ও সেবা পেতে পারে।

নারীদের বিষয়ে মনিরুল হক চৌধুরী বলেন, “আমাদের মা ও বোনেরা দীর্ঘদিন ধরে অবহেলিত। বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যাতে নারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী তা ব্যবহার করতে পারেন। পাশাপাশি নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ানো হবে।”

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন