সর্বশেষ

সারাদেশ

ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে 

অলোক সাহা, ঝালকাঠি 
অলোক সাহা, ঝালকাঠি 

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝালকাঠি সদর উপজেলার বৈদারাপুর এলাকায় এক মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন যুবক তার নিজ মা শেফালী বেগম (৬২) কে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

রোববার দুপুরে নিজের বসত ঘরে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মো. সাগর নামের ওই যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং তার মা শেফালী বেগমের সঙ্গে বসবাস করতেন। প্রতিবেশীরা দুপুরে খাবারের জন্য তাকে না পেয়ে খোঁজ নিতে গেলে ঘরের ভেতরে তাকে দা হাতে দাঁড়িয়ে থাকতে দেখেন। পরে অনেক লোক জমায়েত হলে তিনি পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরে ঢুকে শেফালী বেগমকে খাটের ওপর নিথর অবস্থায় পান।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ছেলে শ্বাসরোধ করে মাকে হত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অভিযুক্ত সাগর স্থানীয় বাসিন্দা আহম্মদ আলীর ছেলে।

২০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন