সর্বশেষ

সারাদেশ

নেত্রকোণায় ১০ম গ্রেড পদে কোটা সংরক্ষণ প্রস্তাবের বিরুদ্ধে মানববন্ধন

দেবল চন্দ্র দাস, নেত্রকোণা 
দেবল চন্দ্র দাস, নেত্রকোণা 

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নেত্রকোণায় ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদের জন্য বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষজ পেশাজীবী সংগ্রাম পরিষদ, জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএম মুসা, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবু সাদেক খান দ্বীপ। টিটিসির অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ ও শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুস সালামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদের মর্যাদা ১০ম গ্রেডে নির্ধারিত হয়েছে। তাই এই পদে উচ্চতর ডিগ্রিধারীদের জন্য কোটা সংরক্ষণের প্রস্তাব গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের অপকৌশল মেনে নেওয়া হবে না বলে হুশিয়ারি দেন তারা।

১৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন