সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশস্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

'এক্স' হ্যান্ডেল হ্যাক নিয়ে যা বললেন জামায়াত আমির

মহিউদ্দিন সোহেল, শেরপুর
মহিউদ্দিন সোহেল, শেরপুর

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শেরপুরের শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে রবিবার এক নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সামাজিক অনৈতিকতা ও নারীর মর্যাদা রক্ষায় সচেতন হওয়ার বার্তা দিয়েছেন।

তিনি বলেন, সম্প্রতি তার ভেরিফায়েড ‘এক্স’ (আগে টুইটার) হ্যান্ডেল হ্যাক করা হয়েছিল। তিনি অভিযোগ করেন, 'একটা দল দেখলাম হৈ হৈ রৈ রৈ করে মিছিল শুরু করে দিয়েছে। যারা মায়েদের সম্মান করতে জানে না, তারাই মিছিল শুরু করলো। তারা আমার ভেরিফায়েড ‘এক্স’ হ্যান্ডেল হ্যাক করেছিল। পরে সেখান হতে মায়েদের নিয়ে নোংরা মন্তব্য ছড়াচ্ছিল। সাত ঘন্টা চেষ্টার পর সেই আইডির নিয়ন্ত্রণ আমার এডমিন নিয়েছে। আমার কোনো মা-বোন এতে কোনো কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাক করে ষড়যন্ত্র করেছে একটি গোষ্ঠী।'

ডা. শফিকুর রহমান আরও বলেন, 'নারীদের বিভিন্ন জায়গায় অসম্মান করা হচ্ছে। যারা নারীদের অসম্মান করে তারা চার পায়ের জন্তু। নারীদের ‘মা’ সম্বোধন করে আমি বলছি, মায়েদের বিভিন্ন জায়গায় অসম্মানিত করা হচ্ছে। যারা করছেন, তারাও মায়ের সন্তান। তাদের প্রতি আমাদের অনুরোধ-আপনারা আপনাদের মা, স্ত্রী, বোনকে সম্মান করতে শিখুন।'

তিনি আরো বলেন, 'নিজের পরিবারকে সম্মান করতে জানলে ৯ কোটি মাকে সম্মান করতে পারবেন। যারা নারীদের অসম্মান করে তারা অমানুষ। সমাজে নৈতিক অবক্ষয় বাড়ছে। নারীদের মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।'

জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমীর মাওলানা হাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা ডক্টর সামিউল ফারুক, কেন্দ্রীয় করম পরিষদ সদস্য, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় অর্থ সম্পাদক রিয়াদ হোসাইন, ঢাকসু জিএস এস এম ফরহাদ, ছাত্রশিবির কেন্দ্রীয় কলেজ সম্পাদক ইউসুফ ইসলাহী, জুলাই যোদ্ধা খোকন চন্দ্র বর্মণ, সাবেক জেলা জামায়াতের আমীর ডাক্তার শাহাদাৎ হোসেন, এনসিপির আহবায়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুরের আহবায়ক মামুনুর রহমান, খেলাফত মজলিসের শেরপুরের সভাপতি মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা শফিকুল ইসলাম, খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা রমিজ উদ্দিনসহ শেরপুরের ৫২ ইউনিয়ন থেকে আসা দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

জনসভা শেষে ডা. শফিকুর রহমান জামালপুরের উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে যাত্রা শুরু করেন।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন