সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট প্রতিনিধি

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাট পৌরসভার পূর্ব দেবীপুর এলাকায় এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাত্রের নাম তাইফ হাসান (১৬)।

তিনি নওগাঁর ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামের মৃত তুহিন হোসেনের ছেলে এবং জগদুল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও নিহতের পরিবার জানায়, তাইফ শনিবার মা’র সঙ্গে ঢাকার উদ্দেশ্যে বাসে করে গ্রামের বাড়ি ধামইরহাট ফিরছিলেন। রাত ৮টার দিকে জয়পুরহাটে নামার পর পানি খাওয়ার উদ্দেশ্যে তিনি মা’র কাছ থেকে হারিয়ে যান।

পরবর্তীতে রবিবার দুপুরে জয়পুরহাটের একটি সরিষার ক্ষেত থেকে তাইফের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে শ্বাসরোধ করে হত্যার আশঙ্কা করছে।

ওসি আনিছুর রহমান বলেন, 'মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ তদন্তের পর জানা যাবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

১৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন