সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা শহরের বড় ইন্দারা মোড়ে অবস্থিত জেলা জামায়াত কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জুলাই সনদ বাস্তবায়ন, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত দেশ গঠন, যুবকদের কর্মসংস্থান এবং বৈষম্যমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নিয়েছে। আল্লাহর সাহায্য ও জনগণের সমর্থনে নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

বক্তারা জানান, আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে একটি বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ডা. শফিকুর রহমান। জনসভায় জোটের শীর্ষ নেতৃবৃন্দসহ লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের প্রার্থী ড. মাওলানা কেরামত আলী এবং চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের প্রার্থী ড. মো. মিজানুর রহমান।

এ সময় জনসভা সফল করতে সিভিল প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, র‍্যাব, গোয়েন্দা সংস্থা, আইনজীবী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়। একই সঙ্গে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সংবাদ সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন