সর্বশেষ

সারাদেশ

পটুয়াখালীর মহিপুরে নির্বাচনী প্রচারণাকালে সংঘর্ষ, আহত ৩

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ ১:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানাধীন ধুলাস্বর ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১০ দলীয় ঐক্য জোটের তিন কর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (দুপুরে) ধুলাস্বর ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মাঝিবাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ধুলাস্বর ইউনিয়ন জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক আবদুল কাইয়ুম কুতুব (৪৮) ও ৭ নম্বর ওয়ার্ডের অর্থ সম্পাদক জামাল হোসেন (৩০) গুরুতর আহত হয়ে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. ইলিয়াস (৩৫) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত তিনজনই ধুলাস্বর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

আহতদের দাবি, বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী ডা. জহির উদ্দিনের পক্ষে তারা নতুনপাড়া এলাকায় লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করছিলেন। এ সময় ধানের শীষের সমর্থক হিসেবে পরিচিত জাফর, দেলোয়ার, আনোয়ার ও আবদুল মালেক তাদের প্রচারণায় বাধা দেন এবং অতর্কিত হামলা চালান। হামলায় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ধানের শীষের সমর্থকরা।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানান, ঘটনায় আহতরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৩৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন