সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের পরিদর্শন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ১:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় পরিদর্শন করেছেন অধিদপ্তরের মহাপরিচালক জনাব হাসান মারুফ।

বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় তিনি কার্যালয়ে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানানো হয়।

পরিদর্শন শেষে তিনি জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় জেলায় চলমান মাদকবিরোধী কার্যক্রমের অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় জেলা উপপরিচালক জনাব চৌধুরী ইমরুল হাসান গত এক বছরে পরিচালিত বিভিন্ন অভিযান ও কার্যক্রমের সার্বিক প্রতিবেদন উপস্থাপন করেন। উপস্থাপিত তথ্য ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আনিসুর রহমান।

মহাপরিচালক হাসান মারুফ কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং মাদক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শন ও মতবিনিময় সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন