সর্বশেষ

সারাদেশ

সরাইলে পরিবেশবিধি লঙ্ঘন, ৩ ইটভাটাকে ২১ লাখ টাকা জরিমানা

মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া
মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে ইট প্রস্তুত ও ইটভাটা পরিচালনার অভিযোগে তিনটি ইটভাটা প্রতিষ্ঠানকে মোট ২১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে র‍্যাব-৯ (সিপিসি-১) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার শাহবাজপুর ও কালিকচ্ছ এলাকায় ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে শাহবাজপুর এলাকার মেসার্স শিরিন ব্রিকস, মেসার্স লিজা ব্রিকস এবং কালিকচ্ছ এলাকার মেসার্স সিয়াম ব্রিকসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ইটভাটা কৃষিজমি নষ্ট করার পাশাপাশি খাল-বিল, হাওর ও পতিত জমি থেকে মাটি কেটে পরিবেশের মারাত্মক ক্ষতি করছিল। এমন তথ্যের ভিত্তিতেই কর্তৃপক্ষ অভিযান চালায়।

অভিযানকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় প্রতিটি প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা করে মোট ২১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল ইসলাম। উপস্থিত ছিলেন র‍্যাব-৯ এর স্কোয়াড কমান্ডার এসপি মো. আলমগীর হোসেন এবং পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাখিবুল হাসান।

র‍্যাব-৯ (সিপিসি-১) এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ নুরনবী জানান, পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করায় তিনটি ব্রিকস ফিল্ডকে জরিমানা করা হয়েছে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

৩৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন