সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন
মুন্সীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা
পিরোজপুরে মাথা কেটে হত্যা: প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য র‌্যাব ও পুলিশের
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে বিআরটি'র অনুদান
ফরিদপুরে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ: সোহেল শেখের যাবজ্জীবন কারাদণ্ড
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ, ভোট ৯ এপ্রিল
নরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
জাতীয়

রাজধানীতে মুসাব্বির হত্যাকাণ্ডের মূল শ্যুটার গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

একই সঙ্গে হত্যার অন্যতম প্রধান শ্যুটার মোঃ রহিম (৪৫) গ্রেফতার করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ০৯:০৫ ঘটিকায় নরসিংদীর মাধবদী থানার একটি বাড়িতে অভিযান চালিয়ে মোঃ রহিমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাধবদী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম বলেন, 'কারওয়ান বাজার এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। প্রকৃত রহস্য উদঘাটনের জন্য ডিবি কাজ করছে।'

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাত আনুমানিক ৮.৩০ ঘটিকায় হোটেল সুপার স্টারের গলিতে গুলিবিদ্ধ হয়ে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মুসাব্বির নিহত হন। নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এর আগে চারজনকে গ্রেফতার করা হয়েছিল। মোঃ রহিমের গ্রেফতারের মাধ্যমে মোট পাঁচজন আসামি ধরা পড়ল।

ডিবি অতিরিক্ত পুলিশ কমিশনার আরও জানান, আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচন ও গণভোটের প্রেক্ষিতে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেলসহ দুইজন- মোঃ রানা মোল্লা (২৬) ও নূর মোহাম্মদকে (৩২) গ্রেফতার করা হয়েছে।
 

৫৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন